এক্সপ্লোর

Ram Navani 2025: রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্য়াস করলেন শুভেন্দু অধিকারী

Subhendu Adhikary: আজ রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্য়াস করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গেরুয়া ধ্বজায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা

কলকাতা: আজ রামনবমী। সকাল থেকেই শহর থেকে শহরতলিতে বেরিয়ে বিভিন্ন মিছিল বেরিয়েছে। কলকাতায় রামনবমীর মিছিল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। পিছিয়ে নেই জেলাও। বাংলার বিভিন্ন জেলাতেই রবিবার রামনবমীর মিছিল। গত দুই বছরের মতো এবছরও যাতে কোনও অশান্তি না বাঁধে, তাই নিয়ে তৎপর পুলিশও। অন্যদিকে আজ রামনবমীতে নন্দীগ্রামের সোনাচূড়ায় বিশেষ কর্মসূচী শুভেন্দু অধিকারীরও (Subhendu Adhikary)।

আজ রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্য়াস করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গেরুয়া ধ্বজায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। শিলান্য়াসের পাশাপাশি পুজোপাঠ, যজ্ঞ, সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনকে। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোনাচূড়া বাজার থেকে মিছিল করে এসে রাম মন্দিরের শিলান্যাস করেছেন। উপস্থিত ছিলেন সমস্ত সাধুসন্ত। এরপরে নন্দীগ্রামের আরও একটি মন্দিরে যান শুভেন্দু অধিকারী। এদিন তিনি যোগ দেবেন অন্যান্য অনুষ্ঠানেও।

কলকাতায় কোন কোন পথে মিছিল

কলকাতায় ছোট বড় মিলিয়ে ৮০টির বেশি রামনবমীর অনুষ্ঠানের আবেদন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ৫টি বড় মিছিল। যার মধ্যে শোভাযাত্রা কাশীপুর ব্রিজ থেকে কাশীপুর রোড, কাশীপুর উদ্যানবাটি, বরানগর বাজার, সিঁথির মোড়,  বিটি রোড, খগেন চ্যাটার্জি রোড পর্যন্ত যাবে। অন্যদিকে, ক্যানিং স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি, কলুটোলা হয়ে বড়বাজার পর্যন্ত রামনবমীর আরেকটি শোভাযাত্রা হবে। বন্দর এলাকায় হেস্টিংস থেকে বেরোবে আরেকটি শোভাযাত্রা। খিদিরপুর হনুমান মন্দির হয়ে সেটি যাবে কলকাতা বন্দর পর্যন্ত। রামনবমীর পঞ্চম শোভাযাত্রা এন্টালি থেকে বেরিয়ে রামলীলা ময়দান হয়ে ক্রিস্টোফার রোড পর্যন্ত যাবে।

জেলার কোথায় কোথায় মিছিল?

হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া ‍র‍্যালির আয়োজন করা হয়েছে। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা ‍র‍্যালি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মিছিলের অনুমতি পেয়েছে বিশ্বহিন্দু পরিষদও। হাইকোর্টের নির্দেশ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করা যাবে। মিছিলে প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে।

সেরা শিরোনাম

Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget