এক্সপ্লোর

Subodh Sarkar On SSC Protest : পুলিশকে কোনওরকম প্রোভোকেশন না করলে...লাথি-প্রসঙ্গে বিতর্ক বাড়ালেন কবি সুবোধ সরকার

লাথিকাণ্ডে সুবোধের যুক্তি,'যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা' ! ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারার ভিডিও প্রকাশ করে, দুই লাথির কেন এক সারিতে রাখা হবে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শিক্ষককে পুলিশের লাথি মারার প্রতিবাদে চারদিকে নিন্দার ঝড়। এই আবহে কবিতা লিখে কদিন আগের যাদবপুরের ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারার প্রসঙ্গ টেনে আনলেন কবি সুবোধ সরকার। বললেন, যাদবপুরে একজন মাস্টারমশাইকে পিছন থেকে কোমরে লাথি মারা, এটা ভাবা যায় না। সেই সঙ্গে পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনারও ভিডিও পোস্ট করেছেন তিনি। তৃণমূলও ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারার ভিডিও প্রকাশ করে, দুই লাথির কেন এক সারিতে রাখা হবে না, তা নিয়ে প্রশ্ন তুলছে। এই প্রেক্ষাপটে অনেকে আবার, ২০১৯ সালে বিধানসভা উপনির্বাচনের সময়, তৎকালীন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে এক তৃণমূলকর্মীর লাথি মারার প্রসঙ্গ টেনে আনছেন।

পুলিশের আচরণের জেরে যখন রাজ্য় সরকার-তৃণমূল চারদিক থেকে আক্রমণের মুখে তখন,  তখন ফেসবুকে 'লাথি' নামে একটি কবিতা লিখে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন শাসকপন্থী বিদ্বজ্জনন, কবি কবি সুবোধ সরকার। কী সেই কবিতা ?

"বেরিয়ে আয়, কসবা নিয়ে/ কবিতা লেখ শালা, / ভদ্রলোক হলে।"/ লিখব,তার আগে তাহলে/ যাদবপুর হোক।/ যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা।/ যাদবপুর ভিয়েতনাম। / ও ফেসবুক সেন্ট হেলেনা/ সেখানে অতি রব উঠেছে /"কসবা নিয়ে কবিতা লেখ শালা"।/ যাদবপুরে কোমরে মারা
লাথিটা তবে লাত্থি নয়?/ কি করে তবে কসবাতেই / সেই লাথিটা লাত্থি হয়?/ কর্মসূচি ঠিক হয়েছে / "আরও আগুন জ্বালা।" 

কবির ব্যাখ্যা, 'যাদবপুর এখানে একটা প্রতীক। একজন ছাত্রই তো। তিনি একজন নামী অধ্যাপকের পিছনে, কোমরে লাথি মারছেন। এটা কল্পনা করা যায় না।' এখানেই শেষ নয়, কবি সুবোধ মনে করছেন..'এটা সত্যি যে, পুলিশকে কোনওরকম প্রোভোকেশন না করলে...এতদসত্ত্বেও, আমি বলব যে পুলিশ লাথিটা মেরেছে, এটা দেখতে খুব খারাপ লেগেছে।' যাদবপুরের লাথি নাকি কসবার লাথি, কোনটা বেশি অপরাধ? এই প্রশ্ন করা হতেই সুবোধের উত্তর, 'যাদবপুরে একজন মাস্টারমশাইকে পিছন থেকে কোমরে লাথি মারা, এটা ভাবা যায় না। এবং এটা সবাই দেখলেন।' 
 
কবি সুবোধ সরকারের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন চাকরিহারারা। তাঁদের কটাক্ষ ' উনি রাজ্য  সরকারের একজন প্রতিনিধি, উনি ভাতা পান, অনেক কিছু পান, কিন্তু আমরা নিজের যোগ্য়তায় এই জায়গায় এসেছি। ' 
 
সবমিলিয়ে পুলিশের লাথির ঘটনাকে কেন্দের করেও রাজনীতিতে আমরা-ওরা! 
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget