এক্সপ্লোর

Howrah News: হঠাৎ জলস্তর বেড়ে বিপত্তি মুণ্ডেশ্বরী নদীতে, বাঁশের সেতু ভেঙে 'বিচ্ছিন্ন' আমতার একাংশ

Mundeshwari River: মুণ্ডেশ্বরী নদীতে হঠাৎ জল বেড়ে বিপত্তি। জলের তোড়ে ভাঙল তিনটি বাঁশের সেতু। ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে হাওড়ার আমতায় জয়পুর থানার কুলিয়া ঘাটে ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের একাংশের।

সুনীত হালদার, হাওড়া: মুণ্ডেশ্বরী নদীতে (Mundeshwari River) হঠাৎ জল বেড়ে (water level) বিপত্তি। জলের তোড়ে ভাঙল তিনটি বাঁশের সেতু (bamboo bridge)। ডিভিসি (DVC) থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে হাওড়ার (howrah) আমতায় (Amta) জয়পুর থানার কুলিয়া ঘাটে ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের একাংশের। এর ফলে আপাতত আমতার দ্বীপ অঞ্চল ভাটোরার সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ (contact) কার্যত বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন ভাটোরা  দ্বীপাঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ।

এখন যা পরিস্থিতি...
শুক্রবার সকালের ওই বিপর্যয়ের জেরে এখন ভাটোরার বাসিন্দাদের ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকো। স্রোতের মধ্যে এই নৌকা করেই চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার মুণ্ডেশ্বরী নদীর উপর কুলিয়া,গায়েন পাড়া ও টাকিপাড়া বাঁশের সেতু ভেঙ্গে যায়। তা ছাড়াও হুগলি জেলায় একটি বাঁশের সেতু একই ভাবে ভেঙে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন হাজার হাজার গ্রামবাসী। ঘটনাস্থল পরিদর্শন করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। পরে জানান, প্রশাসনের পক্ষ থেকে মানুষের পাশে থাকার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সেতু মেরামতের আশ্বাসও দেন বিধায়ক। স্থানীয়দের একাংশ তথা জেলা প্রশাসনের একাংশের অবশ্য দাবি, ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে হাওড়ার আমতায় মুণ্ডেশ্বরী নদীতে হঠাৎ জল বেড়ে যায়। তার পরই বিপত্তি। প্রসঙ্গত, দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের সময় মাল নদীতে হড়পা বানের জেরে বড়সড় বিপর্যয়ের ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি রাজ্যের মানুষ। 

কী জানা গেল...
প্রতিমা বিসর্জনকে ঘিরে উপচে পড়ছে নদীর পাড়। সেই সময়ই বিপত্তি। আচমকা ধেয়ে এল হড়পা বান। তার পর মুহূর্ত মাত্র, চোখের সামনে তলিয়ে গেলেন বেশ কয়েক জন। দশমীর রাতে জলপাইগুড়ির মাল নদীতে বিসর্জনের সময়কার এই ছবি এবং ভিডিও উঠে আসায় শিউড়ে উঠছেন সকলে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮। উদ্ধারকাজে প্রাণপণ চেষ্টা করেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে গোটা ঘটনার পর পুলিশি ব্যর্থতাকে যেমন দায়ী করা হচ্ছে, তেমনই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। প্রশাসনের তরফে যদিও জানানো হয়েছে, লাগাতার মাইকিং করা হয়েছিল। সতর্ক করে দেওয়া হয়েছিল সকলকে। তা সত্ত্বেও নির্দেশ মানেননি কেউ কেউ। তাতেই এই বিপত্তি। 

আরও পড়ুন:কোনও দলই ১০০ শতাংশ সৎ নয়, দোষীরা শাস্তি পাবে, ফের বিস্ফোরক শোভনদেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget