এক্সপ্লোর

Sovandeb Chatterjee : কোনও দলই ১০০ শতাংশ সৎ নয়, দোষীরা শাস্তি পাবে, ফের বিস্ফোরক শোভনদেব

কোনও দলই বলতে পারবে না, তাদের ১০০ শতাংশ কর্মীই সৎ, যে কোনও দলেই অসৎ মানুষ আছে : শোভনদেব

কলকাতা : গ্রেফতারির ৫৭ দিন পর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের নামে, চার্জশিট পেশ করল CBI। শুক্রবার সকালে, আসানসোলের বিশেষ CBI আদালতে,  ৩৫ পাতার চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগেও দলের নেতাদের একাংশের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেন তৃমমূলের বর্ষীয়াণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
শুক্রবার তিনি বলেন, ' কোনও দলই বলতে পারবে না, তাদের ১০০ শতাংশ কর্মীই সৎ। যে কোনও দলেই অসৎ মানুষ আছে। তাদের দোষ সামনে এলে , শাস্তি পাবে। তাবলে সবাই অসৎ নয়। '

'খারাপ লোক ধরা পড়লে শাস্তি পাবে' 
তিনি আরও বলেন, যারা অসৎ, তারা শাস্তি পাবে। তবে তার প্রভাব নির্বাচনে পড়বে না। শোভনদেব বলেন, সাধারণ মানুষ যা যা চান, তাঁর দলের নেত্রী তা দেন। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্পের সুবিধে সাধারণ মানুষ পান। তাই মানুষ তাকে সমর্থন করবেন। 
এর আগেও শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। না হলে দল স্বীকার করবে না কাউকে। ' 
তিনি আগেও বলেন, ' সব দলেই ভাল-খারাপ লোক থাকতে পারে। খারাপ লোক ধরা পড়লে শাস্তি পাবে। কিন্তু, তার মানে একটা দল পুরো খারাপ হয়ে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেন না।' 

একদিকে গ্রেফতারি। আদালতে চলা মামলা। দীর্ঘ আইনি-যুদ্ধ। এজেন্সির নিরপেক্ষতা নিয়ে বাগযুদ্ধ চলছে। আর এসবের নিট রেজাল্ট কী হচ্ছে, তার প্রমাণ পাওয়া যাবে, বছর ঘুরলে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে।  

অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট 
শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের নামে আসানসোল আদালতের স্পেশাল ভেকেশন কোর্টে চার্জশিট জমা দেয় সিবিআই। গ্রেফতারির ৫৭ দিনের মাথায় চার্জশিট দেওয়া হল। দুর্নীতি দমন আইনের একাধিক ধারার উল্লেখ করা হয়েছে ৩৫ পাতার এই চার্জশিটে। এর সঙ্গে ৫টি অ্যানেক্সচারও জমা দেওয়া হয়েছে। চার্জশিটে অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করে তাঁর পরিবারের সম্পত্তির ৫৩টি দলিল এবং প্রায় ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের তথ্য উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্যও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। পাশাপাশি, ৯৫ জন সাক্ষীর বয়ানের কপিও দেওয়া হয়েছে চার্জশিটে। সেইসঙ্গে চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রত পাচারকারীদের প্রোটেকশন দিতেন ও তাঁদের জন্য সেফ প্যাসেজের ব্যবস্থা করতেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Humayun Kabir:
Ashim Sarkar: অন্নপূর্ণা যোজনা নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা বিজেপি বিধায়ক অসীম সরকারের
SFI Protest: বিরাটিতে সিপিএমের কার্যালয় ভাঙচুর-সহ একাধিক ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিটে SFI-র মিছিল
Nandigram By Election:
Rejinagar By Poll News: শক্তিপুরে Humayun Kabir-র বাড়ির সামনে Drone উড়িয়ে চলছে নজরদারি |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget