এক্সপ্লোর

SujayKrishna Bhadra : '১৬ ও '১৯-এর ভোটে তৃণমূলের নির্বাচনী কার্যালয় হয়েছিল 'কালীঘাটের কাকু'র বাড়িতে ! বলছেন স্থানীয়রাই

SujayKrishna Bhadra : তৃণমূলের অন্দরে কি অত্য়ন্ত সক্রিয় ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ? তাঁর প্রভাব কি মারাত্মক ছিল ?

আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ২০১৬ সালের বিধানসভা ও ২০১৯ সালের লোকসভা ভোটের সময় নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে তৈরি হয় তৃণমূলের নির্বাচনী কার্যালয়। এমনটাই দাবি কালীঘাটের কাকুর পাড়ার বাসিন্দাদের একাংশের। সুজয়কৃষ্ণ ভদ্র বিরুদ্ধে বুথ দখল করে ভোট করানোর অভিযোগেও সরব হয়েছেন কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর।

ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রর দাদা অজয়কৃষ্ণ ভদ্র জানিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে চাকরি করতেন। দু'-একবার অভিষেক ওর বাড়িতে এসেছিলেন। আগে আরএসএস করত, তারপর তৃণমূল করত।

তৃণমূলের অন্দরে কি অত্য়ন্ত সক্রিয় ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ? তাঁর প্রভাব কি মারাত্মক ছিল ? সেই জন্যই কি রকেট গতিতে উত্থান 'কালীঘাটের কাকুর' ? নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের পাড়ার বাসিন্দাদের দাবিতে জোরালো হল এই প্রশ্নই।

২০১১ সালে ভবানীপুর বিধানসভা উপ-নির্বাচনে খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিপক্ষে যিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সেই তাঁর বাড়িতেই ২০১৬ সালের বিধানসভা ভোট ও ২০১৯ সালের লোকসভা ভোটের সময় তৃণমূলের নির্বাচনী কার্যালয় খোলা হয়।

তার মানে কি শাসক দলের সুবিধা করে দিতেই কি ভবানীপুরে নির্দল প্রার্থী হন সুজয়কৃষ্ণ ভদ্র ? এহেন সুজয়কৃষ্ণই মুখ খুললে কি কোনও প্রভাবশালীর নাম উঠে আসতে পারে ? কালীঘাটের কাকুর বিরুদ্ধে বুথ দখল করে ভোট করানোর অভিযোগেও সরব হয়েছেন কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রত্না দে মজুমদার। তিনি বলেন, "ক'টা বুথে কায়দা করে ভোটে ছাপ্পা হয়েছে। মস্তানবাহিনী-অস্ত্রশস্ত্র নিয়ে ছাপ্পা ভোট মেরেছে।"

যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, "বিভিন্ন দলে বিভিন্ন লোক থাকেন। তাঁরা ব্যক্তিগতভাবে কোথায় কী করছেন তার দায় তো সবটা দলের ঘাড়ে আসতে পারে না। আসা সম্ভবও নয়।"

যদিও ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি এবিষয়ে কোনও কথা বলতে চাননি।

সূত্রের খবর, এদিন, কাকুকে জিজ্ঞাসাবাদ করেন ২ আধিকারিক। সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে জানতে চাওয়া হয়, তিনি মানিক ভট্টাচার্যকে চেনেন কিনা। উত্তরে কাকু বলেন, ২০২১-এর আগে চিনতাম না। এরপরের থেকে চিনি। তখন, মোবাইলের একটি চ্য়াট হিস্ট্রি দেখানো হয় কাকুকে।

ED সূত্রে খবর, যেখানে দেখা যাচ্ছে, ২০১৮য় ২ জনের কথা হয়েছে। কিন্তু এই প্রশ্নের উত্তরেও কাকু বলেন, কিছু বলব না। সূত্রের খবর, বুধবার ইডি দফতরে দেড় ঘণ্টা ধরে টানা কাঁদেন কাকু। বারবার কাঁদতে কাঁদতে বলেন, আমার সামাজিক সম্মানহানি হল। হাজার হাজার লোক আমার সঙ্গে দেখা করতে আসত। আর কেউ আসবে না। এরপর আধিকারিকদের উদ্দেশে তিনি বলেন, আর ১টা দিন কেন সময় দিলেন না? তখন ই়ডি আধিকারিকরা বলেন, আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। তথ্য় চাওয়া হয়েছে। নথি পেশ করতে বলা হয়েছে। আপনি করেননি।

ED সূত্রে খবর, রাতে, সুজয়কৃষ্ণর সঙ্গে দেখা করতে আসেন তাঁর মেয়ে। বাবাকে তিনি বলেন, টিভিতে কীসব দেখছি? খাওয়া-দাওয়া করছ না কেন?

সূত্রের খবর, এরপর রাতে রুটি, তরকারি ও দই খান কাকু। সকালে খান চা ও পাউরুটি। দুপুরেও খাবার খেয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget