এক্সপ্লোর

Sukanta Majumdar: 'আমার ফ্ল্যাট নেই, আর তৃণমূলের মন্ত্রীদের কুকুর রাখার জন্য ফ্ল্যাট কলকাতায় !', বিস্ফোরক সুকান্ত

Sukanta Attacks TMC: দলীয় সভাতে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ সুকান্তর। কী বললেন রাজ্য বিজেপির সভাপতি ?

পশ্চিম বর্ধমান: দলীয় সভাতে গিয়ে তৃণমূলকে (TMC) তীব্র আক্রমণ সুকান্তর। পশ্চিম বর্ধমান জেলার লাউদোহাতে এদিন মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়ে সভা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সেখানে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, কুকুরের জন্য ফ্ল্যাট ! আমার এখনও কলকাতাতে নিজের  ফ্ল্যাট নেই। মিঠুনদা আমার ওই ভাড়ার ফ্ল্যাটে এসে থাকছে আজকে। আর তৃণমূলের মন্ত্রীদের কুকুর রাখার জন্য বাগানবাড়ি-ফ্ল্যাট তৈরি করেছে, আপনাদের টাকায় ! '

তিনি আরও বলেন, 'আজকে যারা তৃণমূলের পতাকা লাগিয়ে রেখেছে। কী আর পাচ্ছে তাঁরা? কী পাচ্ছিস রে ভাই ? তৃণমূল তো লক্ষ্মীর ভান্ডারে মাত্র ৫০০ টাকা দিচ্ছে। ৫০০ টাকায় সংসার চলে? বিজেপি আসলে ২ হাজার টাকা করে প্রতি মাসে দেবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম। তৃণমূলের কর্মীরা ৫০০ টাকার জন্য পতাকা লাগাচ্ছে, এদিকে ওদের দলের পার্থদা বউ এর নামে কত টাকা নিয়ে নিয়েছে। তাও আবার হাফ-বউ এর নামে। তাতেই ১৯ কোটি-১৭ কোটি টাকা।' প্রসঙ্গত, এদিনই আবার সিএএ ইস্যুতে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দু বলেন, 'সিএএ বহু চর্চিত বিষয়, সিএএ-র দাবি বারে বারেই করেছি। যেমন কথা তেমন কাজ, সিএএ পাস হয়েছে। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা আইনে নেই। আগামী দিনে এরাজ্যে সিএএ চালু হবে। দম থাকলে সিএএ আটকে দেখান। সিএএ বিরোধিতার নামে উস্কানি দেওয়া হচ্ছে ও হেনস্থা করা হচ্ছে। সিএএ কার্যকর হওয়া শুধু সময়ের অপেক্ষা। আগামী দিনে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চালু হবে।’ পঞ্চায়েত ভোটের আগে সিএএ নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। বিজেপির ডাকে সিএএ নিয়ে সমাবেশে যোগ দিতে ঠাকুরনগরে যান শুভেন্দু। ঠাকুরবাড়িতে গিয়ে পুজো দেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন, মিঠুনের কনভয়ে দুর্ঘটনা, আচমকা ব্রেক কষায় পরপর ৩টি গাড়ির ধাক্কা

প্রসঙ্গত, শুক্রবার সংবিধান দিবস পালনের আবহেও বিধানসভায় দাঁড়িয়েই শাসকদলের সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। অথচ সেদিনই আবার মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু। গতকাল বিধানসভায় সংবিধান দিবস ( Constitution Day )উপলক্ষে অনুষ্ঠানে শাসক দলকে নিশানা করেন শুভেন্দুৃ। ‘সংবিধানে লেখা, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল’। আমাদের এখানে চলে, ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি’।২৬ নভেম্বর সংবিধান দিবস।  নির্ধারিত দিনের আগেই শুক্রবার বিশেষ এই দিন পালিত হয় বিধানসভায় ( West Bengal Assembly )। আর এখান থেকেই ফের একবার শাসকদলকে বাক্যবাণে বিঁধলেন বিধানসভার বিরোধী দলনেতা।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
West Bengal News Live : বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে কালীপুজোর রাতে শূন্যে গুলি চালাল যুবক !
বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে কালীপুজোর রাতে শূন্যে গুলি চালাল যুবক !
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
Kolkata News : নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget