এক্সপ্লোর

Sukanta On Mamata: লক্ষ্মীপুজোর দিন জোড়া হত্যাকাণ্ডের সাক্ষী বাংলা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত : সুকান্ত

Sukanta Attacks Mamata on Krishna Nagar And Purulia Murder Case: লক্ষ্মীপুজোর দিন কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার, কী প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের ?

কলকাতা: কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি সুকান্তর। এদিন বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, 'লক্ষ্মীপুজোর দিন জোড়া হত্যাকাণ্ডের সাক্ষী বাংলা। রেড রোডের কার্নিভালে নাচতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী মহিলাদের রক্ষা করতে পারেন না। তাঁর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, পোস্ট সুকান্ত মজুমদারের।

 মূলত আজ লক্ষ্মীপুজোর দিনেই মর্মান্তিক দুটি ঘটনার সাক্ষী হল বাংলা।  কৃষ্ণনগরে পুজো মণ্ডপের সামনে, পুলিশ সুপারের অফিসের মাত্র ৫০০ মিটার দূরে অজ্ঞাতপরিচয় তরুণীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে আজ সকালে ওই এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রাতঃভ্রমণকারীরাই প্রথমে ওই তরুণীর অর্ধদগ্ধ ও বিবস্ত্র দেহ রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। পরে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, তরুণীকে অন্যত্র খুন করে প্রমাণ লোপাট করতেই দেহ এখানে এনে পুড়িয়ে দেওয়া হয়। 

 প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ তুলেছে নিহত তরুণীর পরিবার। তাদের দাবি, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল ১৮ বছরের তরুণী। দ্বাদশ শ্রেণির ছাত্রীর প্রেমিকই তাকে খুন করেছে পরিবারের দাবি। আজ সকালে এলাকায় পুজো মণ্ডপের সামনে রাস্তায় পড়েছিল তরুণীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ। স্থানীয়দের দাবি, তরুণীকে অন্যত্র খুন করে প্রমাণ লোপাট করতেই দেহ এখানে এনে পুড়িয়ে দেওয়া হয়। আর জি কর-কাণ্ডের মতোই এই ঘটনা, দাবি তরুণীর পরিবারের।  

আরও পড়ুন, জ্বরে আক্রান্ত ৪ বছরের শিশু, মালদা মেডিক্যালে রেফার, মাশুল দিতে হল চিকিৎসককে !

অপরদিকে, পুরুলিয়ার বরাবাজারে নদীর চর থেকে যুবতীর দেহ উদ্ধার হয়েছে। নদীর চরে পোঁতা ছিল যুবতীর দেহ। স্থানীয়রা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। নিহত যুবতীর পরিচয় মেলেনি। সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাবড়ার গৃহবধূকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। গ্রেফতার হন কলকাতা পুলিশের গাড়ি চালক । গ্রেফতার হন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যা ও মৃতার স্বামী।আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন সিভিক ভলান্টিয়ার।সেই আবহেই এবার গৃহবধূকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার হন কলকাতা পুলিশের গাড়ি চালক।মৃতার ওপর চাপ সৃষ্টি করা সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয় তাঁর স্ত্রীকে, যিনি তৃণমূল পরিচালিত প়ঞ্চায়েতের সদস্য়া। আবার মৃতার দাদার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন মৃতার স্বামীও। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget