এক্সপ্লোর

Sukanta Majumdar: 'মন কি বাত' শুনে তারকেশ্বরে পুজো দিলেন সুকান্ত মজুমদার, তিনি কী চাইলেন জানেন?

Mann Ki Baat: শ্রাবণ মাসে সাধারণ মানুষের জন্য গর্ভগৃহে প্রবেশ বন্ধ থাকে তারকেশ্বর মন্দিরে। ফলে, গর্ভগৃহের দরজার সামনেই বসে মন্ত্রোচ্চারণ করে পুজো দেন সুকান্ত মজুমদার।

তারকেশ্বর, হুগলি: রবিবার 'মন কি বাত' অনুষ্ঠান ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সিঙ্গুরে বসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেই অনুষ্ঠান শোনেন। তারপর তিনি যান তারকেশ্বরে পুজো দিতে। সেখানে বাবা তারকনাথের মন্দিরে পুজো দেন তিনি। প্রথমে দুধপুকুরে নেমে মাথায় জল দেন সুকান্ত মজুমদার। তারপর মন্দিরের দরজার সামনে বসে পুজো নিবেদন করেন তিনি।

আরও পড়ুন: প্রবল চেষ্টা করে পুরসভা দখল করেছিল তৃণমূল, এবার পদত্যাগ করলেন ঝালদার পুরপ্রধান

শ্রাবণ মাসে সাধারণ মানুষের জন্য গর্ভগৃহে প্রবেশ বন্ধ থাকে তারকেশ্বর মন্দিরে। ফলে, গর্ভগৃহের দরজার সামনেই বসে মন্ত্রোচ্চারণ করে পুজো দেন সুকান্ত মজুমদার। মন্দিরের পুরোহিতরা বাবার আশীর্বাদ স্বরূপ গর্ভগৃহের ফুল তুলে দেন মন্ত্রীর হাতে। এদিন তারকেশ্বর মন্দিরে সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস, তারকেশ্বরের বিধায়ক সন্তু পান -সহ এলাকার বিজেপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সুকান্ত মজুমদার জানান, বাবা তারকনাথের দর্শন করে আশীর্বাদ নিয়েছেন। এর আগেও তিনি বাবার আশীর্বাদ নিয়ে গিয়েছেন। রাজ্যে সরকার গঠনের পর আবারও আশীর্বাদ নিতে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বাবার কাছে কী চেয়েছেন তিনি? সুকান্ত মজুমদার বলেন, "বাবা যেন রাজ্যকে ভাল রাখেন, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে ভালো রাখেন। বাবার আশীর্বাদে পশ্চিমবঙ্গ যেভাবে অন্ধকারমুক্ত হয়েছে, আগামী দিনে যেন মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন এবং সেই অন্ধকার যুগ যেন আর ফিরে না আসে।"                  

আরও পড়ুন: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল

অন্যদিকে আবার, পদত্যাগ করলেন পুরুলিয়ার ঝালদা পুরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল। গত কয়েকদিন ধরেই ঝালদা পুরসভায় পুর পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। পুরসভা এলাকায় পরিষেবা প্রদানে নানা সমস্যার অভিযোগ সামনে আসে।                  

পুরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। রাজ্য সরকারের পালাবদলের পর ঝালদা পুরবোর্ডকে ঘিরে একাধিক বিতর্ক ও শোরগোল সামনে আসে। অবশেষে পুরপ্রধান সুরেশ আগরওয়াল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। সূত্রের খবর, বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।                  

 

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget