এক্সপ্লোর

Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার

Abhishek Banerjee PA Sumit Roy: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, কোন দিক দিয়ে বালি যাবে, কোন দিক দিয়ে পাথর যাবে, টাকাটা কোথায় কীভাবে পৌঁছবে, সিঙ্গাপুরে না কোথায় যাবে...', বলছেন সুকান্ত।

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নামে অভিযোগ যেন থামছেই না। তাঁর আগাম জামিনের আবেদনের মামলার শুনানির দিন সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি করেছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সুমিত রায় দুর্নীতির টাকা পাঠিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট থেকেই আবার ৩০ কোটি টাকা গেছে, লিপস অ্যান্ড বাউন্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে রাজ্য সরকার। 

'তৃণমূলকে একদম গণতান্ত্রিকভাবে খতম, আর সিপিএম যাতে উঠতে না পারে', হুঙ্কার মুখ্যমন্ত্রীর 

এই আবহে অভিষেকের PA সুমিত রায় প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, 'সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, কোন দিক দিয়ে বালি যাবে, কোন দিক দিয়ে পাথর যাবে, টাকাটা কোথায় কীভাবে পৌঁছবে, সিঙ্গাপুরে না কোথায় যাবে, সব তো সুমিত সামলাতো। সুমিতের ফোন যেত, সুমিতের ফোন গেলে এসপি- রা থরহরিকম্প, ডিএম- রা স্যর বলে কথা বলত সুমিতকে। আজকে আমরা ক্ষমতায় এসেছি। আমাদের পিএ- এর সঙ্গেও কথা হয় ডিএম, এসপি- দের। আমাদের পিএ- রা ডিএম, এসপি- কে স্যর বলে। কিন্তু সুমিত রায়কে ডিএম ফোন করলে, একজন আইএএস অফিসার ফোন করলে, স্যর বলে কথা বলতেন। এসপি- রা স্যর বলে কথা বলতেন। ওটা চোখে দেখতে পাচ্ছেন, যেটুকু অ্যাকাউন্ট ব্যবহার করে হয়েছে, সেটা হচ্ছে হিমশৈলের চূড়ামাত্র। এর কয়েকগুণ বেশি টাকা বিদেশে গেছে, বিদেশে লগ্নি হয়েছে, দুবাইয়ে... রিয়েল স্টেট যাকে বলে, সেই রিয়েল স্টেটে লগ্নি হয়েছে। সব আসবে আস্তে আস্তে, অপেক্ষা করুন না...' 

'TMC-সহ একাধিক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা দিয়েছিলেন অভিষেকের PA সুমিত রায়', সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি রাজ্য সরকারের 

দেশের দ্বিতীয় সর্বোচ্চ সরকারি আইন অফিসার, সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সুমিত রায় দুর্নীতির টাকা পাঠিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট থেকেই আবার ৩০ কোটি টাকা গেছে, লিপস অ্যান্ড বাউন্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রসঙ্গত উল্লেখ্য, এই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়, কয়েক বছর আগে তিনি নিজেই তা জানিয়েছিলেন। 

ডেবরার চাকরি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম জড়িয়েছে আগেই। এর পাশাপাশি শালবনিতে জমি দুর্নীতিতেও নাম রয়েছে এই সুমিত রায়েরই। সম্প্রতি ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে পুরসভার কর্মীরা এবং পুলিশ একটি বিলবোর্ড খুলতে গেলে তা নিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সংক্রান্ত মামলাতেও ডাক পড়েছে অভিষেকে PA সুমিত রায়ের। হাজিরা দেওয়ার জন্য তলব করে, সমন পাঠানো হয়েছে সুমিতের বাড়িতে। এবার সুমিত রায়ের আগাম জামিন মামলার শুনানিতে চাঞ্চল্যকর তথ্য এল সামনে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
MS Dhoni Retirement: আইপিএলেও আর দেখা যাবে না ধোনিকে, ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা স্ত্রী সাক্ষীর
আইপিএলেও আর দেখা যাবে না ধোনিকে, ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা স্ত্রী সাক্ষীর
Embed widget