এক্সপ্লোর

Sukanta Mazumdar : সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা, কালো পতাকা, গো ব্যাক স্লোগান

BJP : সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে হামলা, সংঘর্ষ, বিক্ষোভ নিয়ে বিজেপি-তৃণমূল চাপানউতোর ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। 

শিবাশিস মৌলিক, রুমা পাল ও ঋত্বিক প্রধান, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জয়নগর ও কুলতলিতে সভা করতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির (BJP State President) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল (TMC) কর্মীরা। কালো পতাকা দেখানোর পাশাপাশি, গাড়ির বনেটে পড়ল লাঠির বাড়ি। উঠল গো ব্যাক স্লোগান। 

দফায় দফায় বিক্ষোভ

পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনায় পথসভা করতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। দেখানো হল কালো পতাকা (Black Flag Shown)। বিজেপি রাজ্য সভাপতিকে গাড়ি ঘিরে উঠল গো ব্যাক স্লোগান (Go Back Slogan)। সুকান্ত মজুমদারের গাড়ির বনেটে পড়ল লাঠির বাড়িও!

এর আগে ৩ ডিসেম্বর, ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিতে যাওয়ার পথে, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে ডায়মন্ড হারবারের হটুগঞ্জে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন আক্রান্ত কর্মীদের সম্মান জানাতে জয়নগর ও কুলতলি মিলিয়ে ৪টি পথসভা করেন সুকান্ত মজুমদার। 

কালো পতাকা, গো ব্যাক স্লোগান, গাড়ির বনেটে লাঠি

৩টি পথসভার পর, জামতলা বাজারে বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সেখান থেকে বেরিয়ে কুলতলির নতুনহাটে ফের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। কালো পতাকা দেখানোর পাশাপাশি, ওঠে গো ব্যাক স্লোগান। সিআরপিএফ ও পুলিশের সাহায্যে সেখান থেকে বেরিয়ে যায় সুকান্ত মজুমদারের গাড়ি। এরপর হটুগঞ্জে হাসপাতালে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁকে ঘিরে বিক্ষোভের নেপথ্যে তৃণমূলেরই হাত দেখছেন বিজেপি রাজ্য সভাপতি।

সুকান্ত মজুমদার বলেছেন, 'আমার গাড়িতে হামলা চালিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে হাত পাকাচ্ছে তৃণমূল। প্রয়োজনে যেখানে পাব সেখানে আমরাও খেলা দেখিয়ে দেব। পর্যাপ্ত পুলিশ না থাকায় গন্ডগোল। পুলিশ তৃণমূলের শাখা সংগঠন হয়ে গিয়েছে।' সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে হামলা, সংঘর্ষ, বিক্ষোভ নিয়ে বিজেপি-তৃণমূল চাপানউতোর ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। 

আরও পড়ুন- ‘যে ওসি বদমাইশি করছে, তাঁকে টাইট দিয়ে দেব’, শুভেন্দুর পর এবার পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর

ইতিমধ্যে রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন সুকান্ত মজুমদার । এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রকাশ্য সভা থেকে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, 'পুলিশ ছাড়া তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। যে ওসি বদমাইশি করছে, তাঁকে টাইট দিয়ে দেব'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget