এক্সপ্লোর

Sukanya Mondal: বিফলে কেষ্টর প্রার্থনা! সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ রাউস অ্যাভিনিউ আদালতে

একদিনে জোড়া ধাক্কা বাবা-মেয়ের! এর আগে ২৬ মে-র শুনানিতে  গরু পাচারের টাকা লেনদেনে মেয়ে সুকন্যা বাবা অনুব্রতকে সাহায্য করেছিলেন দাবি করে সুকন্যার জামিনের বিরোধিতা করেছিল ইডি।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: প্রার্থনা করেছিলেন, কিন্তু কাজ হল না। অনুব্রত মণ্ডল (Anbrata Mondal) গত ৮ মে বলেছিলেন, 'সুকন্যা (Sukanya Mondal) জামিনের জন্য আবেদন জানিয়েছেন এখানে। ঈশ্বর যেন জামিনটা দিয়ে দেয়'।

বিফলে গেল কেষ্টর প্রার্থনা! গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। একইসঙ্গে স্থগিত হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি! সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় নেই!  ফলে জুন মাসও কার্যত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে!

একদিনে জোড়া ধাক্কা বাবা-মেয়ের! এর আগে ২৬ মে-র শুনানিতে  গরু পাচারের টাকা লেনদেনে মেয়ে সুকন্যা বাবা অনুব্রতকে সাহায্য করেছিলেন দাবি করে সুকন্যার জামিনের বিরোধিতা করেছিল ইডি। এর আগে চিকিৎসার প্রয়োজন-সহ ৩টি কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুকন্যা। 

অন্যদিকে গরু পাচার মামলায় কোটি কোটি টাকা লেনদেনের ক্ষেত্রে, সুকন্যা মণ্ডলের কী ভূমিকা ছিল তা চার্জশিটের ১৮৬ ও ১৮৭ নম্বর পাতায় বিস্তারিত তুলে ধরেছে ED। 
কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে, অনুব্রতর ব্যবসায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন তাঁর মেয়ে। ভোলে ব্যোম রাইস মিলে, মায়ের সঙ্গে অংশীদার ছিলেন সুকন্যাও। 

নীড় ডেভলপার্স প্রাইভেট লিমিটেড এবং ANM অ্যাগ্রোকেমের ডিরেক্টর পদেও ছিলেন তিনি। এমনকী, অনুব্রত মণ্ডলের পরিচারকের ITR দেখে মনে করা হচ্ছে, আসলে সেটি সুকন্যার ITR. কারণ নথি হিসেবে সেখানে অনুব্রত কন্যার ইমেল আইডি দেওয়া ছিল। গত শুনানিতে দু'পক্ষের সওয়াল শুনে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক। অবশেষে এদিন অনুব্রত কন্যার জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির আদালত। 

মেয়ের মতো, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে, জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলও। এদিন যার শুনানি শুরু হয় আদালতে কিন্তু মাঝপথেই শুনানি স্থগিত হয়ে যায়।  এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক। গরমের ছুটি পড়ে যাওয়ায় জুন মাসে আর এই মামলার শুনানি হওয়ার কোনও সম্ভাবনা কার্যত নেই।                                                        

আরও পড়ুন: Mamata Banerjee:'রাজ্যে ৪ বছরের অনার্স কোর্স চালু, স্নাতকোত্তর ১ বছরেই..', বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
Narendra Modi Rally: 'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?
'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Embed widget