এক্সপ্লোর

Sukhendu Sekhar Roy : রবিবার ২ বার তলব লালবাজারের, গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে সুখেন্দুশেখর

RG Kar Protest : রবিবার সকালে তলব করার পর হাজিরা না দেওয়ায়, সন্ধেয় ফের তাঁকে নোটিস পাঠানো হয়। সূত্রের খবর, তখন অসুস্থতার কথা জানিয়ে সময় চান তৃণমূল সাংসদ।

কলকাতা : প্রথমে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন। তারপর সেই রাতে আর জি করকাণ্ডের প্রতিবাদে নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্না। তারপর কয়েকধাপ এগিয়ে সরাসরি কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি। পরপর এমন মন্তব্য করার পরই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে ডেকে পাঠাল লালবাজার। রবিবার সকালে তলব করার পর হাজিরা না দেওয়ায়, সন্ধেয় ফের তাঁকে নোটিস পাঠানো হয়। সূত্রের খবর, তখন অসুস্থতার কথা জানিয়ে সময় চান তৃণমূল সাংসদ।

সোমবার একেবারে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। গ্রেফতারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তৃণমূল সাংসদকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামীকাল শুনানি হবে। 

শনিবার সাংসদ সুখেন্দুশেখর রায় সোশাল মিডিয়ায় লেখেন, 'CBI-কে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ ও CP-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা, কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল? কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হল? কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন ৩ দিন পর স্নিফার ডগ আনা হল? শত শত প্রশ্ন ঘুরছে। ওদের মুখ খোলান।' 

রবিবারই তাঁকে ২ বার তলব করা হয় লালবাজারে। তারপরে রাতে এক্স হ্যান্ডলে তিনি লেখেন রবীন্দ্রসঙ্গীত,  'আমি ভয় করব না'।একদিনে জোড়া তলবের জেরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশ কমিশনারকে নিয়ে বিস্ফোরক দাবি জানিয়ে পোস্টের জন্যই কি বারবার তলব করা হচ্ছে  তৃণমূল সাংসদকে?

এ বিষয়ে কলকাতা পুলিশের দাবি, স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দেওয়ার কারণেই ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে।  রবিবারই, সুখেন্দুশেখরের মন্তব্যের বিরোধিতা করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, 'আমিও R G কর-কাণ্ডের বিচার চাই।
কিন্তু CP-কে গ্রেফতারি দাবির তীব্র বিরোধিতা করছি। খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। ব্যক্তিগত ভাবে CP সদর্থক তদন্ত করেছেন। প্রবীণ নেতার থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক। ' 

আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget