এক্সপ্লোর

100 Days Work: রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প! টাকা দিতে হবে কেন্দ্রকেও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় ৩ বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার।

নয়া দিল্লি: ৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের ১৮ জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় ৩ বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। অর্নির্দিষ্টকালের জন্য কোনও অনুদান এভাবে বন্ধ রাখা যায় না, নির্দেশ সুপ্রিম কোর্টের।                    

গত ১৮ জুন কলকাতা হাইকোর্ট রায় দেয়, পয়লা অগাস্ট থেকে রাজ্য়ে ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারিও চালাতে পারবে। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সেই আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে সাফ জানায়— “আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, না কি আমরা তা খারিজ করে দেব?” শেষ পর্যন্ত আদালত মামলাটি খারিজ করে দেয়।

হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কেন্দ্রকে বলেছিলেন, “যে সমস্ত অভিযোগ রয়েছে, সেগুলি ২০২২ সালের আগের। সেই সময়ের দুর্নীতি নিয়ে তদন্ত করুন, কিন্তু এখন প্রকল্পের কাজ বন্ধ রাখার কোনও কারণ নেই।” সেই নির্দেশের বিরুদ্ধেই কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়।   

রাজ্য সরকারের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজের টাকা দিতে হবে, সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে। ৩০ সেকেন্ডও সময় নেয়নি সুপ্রিম কোর্ট।' 

এ প্রসঙ্গে তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, 'এটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম। রাজনৈতিক প্রতিহিংসা থেকে টাকা বন্ধ করে রেখেছিল। অমানবিক কাজ করে আসছিল। এটা সাংবিধানিক অধিকার। ১০০ দিনের কাজের টাকা পেতে গরীব মানুষ বাধ্য। শুধুমাত্র রাজ্যে নির্বাচনে পরাজয়ের পর খেটে খাওয়া মানুষের টাকা গলায় পা দিয়ে টাকা বন্ধ করে রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আওয়াজ তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের টাকা পাওয়ার জন্য দিল্লিতে আন্দোলন করেছিলেন। ধর্নায় বসেছিলেন। আইনি লড়াই করে গিয়েছি আমরা। কেন্দ্রীয় সরকার পর পর ধাক্কা খেয়েছিল।'   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget