এক্সপ্লোর

Rajeev Kumar : CBI-এর আবেদন বাতিল, সারদাকাণ্ডে জামিন-মামলায় আপাতত স্বস্তি রাজীব কুমারের, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ

Saradha case relief for DG Rajeev Kumar : আজ, শুক্রবার শুনানিতে রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে CBI-এর আবেদন বাতিল করল সুপ্রিম কোর্ট। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টে ডিজি রাজীব কুমারের স্বস্তি।
  • রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে সিবিআই-এর আবেদন বাতিল।
  • রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই-এর আদালত অবমাননার অভিযোগ বিচারাধীন।
  • অযথা হেনস্থা করার অভিযোগ, ডিজি-র ভাবমূর্তি হননের চেষ্টা।]

 

বিজেন্দ্র সিংহ, কলকাতা : সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন-মামলার শুনানিতে আপাতত স্বস্তি পেলেন ডিজি রাজীব কুমার। রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে CBI-এর আবেদন বাতিল করল সুপ্রিম কোর্ট।  তবে রাজ্য সরকারের বিরুদ্ধে CBI-এর আদালত অবমাননার অভিযোগ ছিল, তা বাতিল হয়নি।   ৮ সপ্তাহ পরে তা শুনবে সুপ্রিম কোর্ট।  

 রাজীব কুমারের আইনজীবীর সওয়াল

সারদাকাণ্ডে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রাজীব কুমারের বয়ান রেকর্ড করে সিবিআই। কলকাতায় তাঁর বাসভবনের সামনেও পৌঁছে গিয়েছিলেন সিবিআই অফিসাররা, তা নিয়ে সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরে শিলংয়ে তাঁকে প্রায় ৪৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। মঞ্জুর করা হয় আগাম জামিন। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় CBI। ২০১৯ সালের ২৯ নভেম্বর নোটিস ইস্যু করে সর্বোচ্চ আদালত। ৬ বছর পর সোমবার ফের সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। এদিন সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল CBI. বর্তমান ডিজি-র ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য তাঁকে অকারণ হেনস্থা করা হচ্ছে বলে সওয়াল করেন রাজীব কুমারের আইনজীবী। তিনি সওয়াল করেন,'আজ পর্যন্ত CBI তলব করেনি। তদন্তে সহযোগিতা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন রাজীব কুমার। শর্ত সাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করা হয়, তা লঙ্ঘন করা হয়নি।  শিলংয়ে তাঁকে ৪৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন কেন তারা আদালত অবমাননার আবেদন করছে? রাজীব কুমারের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য।' 

CBI-এর আইনজীবীর সওয়াল

তখন CBI-এর আইনজীবী, সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, CBI পশ্চিমবঙ্গে তদন্তের জন্য গিয়েছিল। স্থানীয় পুলিশ, একজন অফিসারকে মারধর করে। কলকাতা পুলিশ তাঁদের গ্রেফতার করে। CBI অফিসারের বাসভবন ঘেরাও করা হয়। এটি একটি গুরুতর বিষয়। এই মামলার সঙ্গে অবমাননার আবেদনের সম্পর্ক রয়েছে। এরপর CBI-এর আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, আপনি কি গত ৬ বছরে একবারও রাজীব কুমারকে ডেকেছিলেন?পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, এটি অবাক করার মতো বিষয়, মামলাটি ৬ বছর ধরে বিচারাধীন। গত ৬ বছর ধরে তদন্তের সময় আপনারা তাকে ডাকেননি। ৬ বছরে এটি তালিকাভুক্ত করার জন্য আপনারা কোনও পদক্ষেপ নেননি। এরপর আজ, শুক্রবার শুনানিতে রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে CBI-এর আবেদন বাতিল করল সুপ্রিম কোর্ট। 

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget