এক্সপ্লোর

SSC Scam: ৬২৭৬ জন Tainted বলে জানিয়েছিল SSC, ৩১ ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যেতে পারবেন? কাটছে না ধন্দ

Supreme Court: নিয়োগ দুর্নীতি নিয়ে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে Tainted-দের একটি তালিকা জমা দেয় SSC. শিক্ষক-শিক্ষিকা, গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ৬ হাজার ২৭৬ জনের তালিকা দেওয়া হয়।

কলকাতা: চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা সাময়িক স্বস্তি পেলেন সুপ্রিম কোর্টে। চলতি শিক্ষাবর্ষে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা স্কুলে পড়াতে পারবেন  বলে জানিয়েছে শীর্ষ আদালত। যোগ্য-অযোগ্যের সংখ্যা এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা না গেলেও, এর আগে আদালতে Tainted-দের একটি তালিকা জমা দিয়েছিল স্কুল  সার্ভিস কমিশন। কিন্তু কারা স্কুলে যেতে পারবেন, কারা পারবেন না, তা নিয়ে এই মুহূর্তে ধন্দ তৈরি হয়েছে।  এক্ষেত্রে দু'টি রাস্তা রয়েছে SSC-র কাছে। (SSC Scam)

নিয়োগ দুর্নীতি নিয়ে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে Tainted-দের একটি তালিকা জমা দেয় SSC. শিক্ষক-শিক্ষিকা, গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ৬ হাজার ২৭৬ জনের তালিকা দেওয়া হয়। ৩ এপ্রিল ২৬ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ দেয় আদালত, তাতে ওই তালিকা নিয়ে যদিও সন্দেহ প্রকাশ করে আদালত। জানানো হয়, SSC-র ওই তালিকা চূড়ান্ত নাও হতে পারে। আরও নাম ঢুকতে পারে তালিকায়। এত দুর্নীতি হয়েছে যে, তা সংশোধনের উপায় নেই। তাই গোটা প্যানেলই বাতিল করতে হচ্ছে। (Supreme Court)

এর পর আদালতে ফের আবেদন জানায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। চলতি শিক্ষাবর্ষে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত, Tainted বলে চিহ্নিত নন, Non-Tainted শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়। শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই আবেদনে সায় দেয়নি আদালত। গ্রুপ সি ও গ্রুপ ডি-তে এত ব্যাপক দুর্নীতি হয়েছে, তার জেরেই এমন সিদ্ধান্ত বলে জানান প্রধান বিচারপতি। তাঁদের কোনও ভাবে নিয়োগ করা যাবে না বলে জানান তিনি। 

তবে বিশেষ সুযোগ-সুবিধা ছাড়া Non-Tainted শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন বলে জানিয়েছে আদালত। কিন্তু কারা পড়াতে যেতে পারবেন, কারা নয়, কারা Tainted, কারা Non-Tainted, তা বোঝা যাবে কী করে, সেই নিয়েও ধন্দ দেখা দিয়েছে। এ প্রসঙ্গে SSC-র কাছে দু'টি রাস্তা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, ১) Tainted-দের নাম ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হতে পারে। যাঁদের নাম থাকবে তালিকায়, তাঁরা স্কুলে পড়াতে যাবেন না আর। ২) এক এক করে Tainted-দের সঙ্গে যোগাযোগ করবে SSC. জানিয়ে দেবে, আর স্কুলে যেতে হবে না তাঁদের। 

Tainted-দের বেতন ফেরানোর কথাও SSC-কে জানাতে হবে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। তাঁদের মতে, আদালতের আগের রায়ে Tainted বলে চিহ্নিতদের চার বছরের বেতন ফেরানোর কথা বলা ছিল। আজ আদালতে শুনানি চলাকালীন রাজ্য জানায়, আদালতের আগের রায় তারা গ্রহণ করেছে। শুধু আপাতত স্বস্তির জন্য আবেদন জানাচ্ছে। সেই নিরিখে বেতন ফেরত দেওয়ার কথা জানাতে হবে Tainted-দের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget