এক্সপ্লোর

SSC Scam: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের, নতুন নিয়োগে বাড়ল সময়সীমা

Supreme Court: নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে যায়।

কলকাতা: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের। নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়ল সময়সীমা। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ল। মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা মামলা পিছোল সুপ্রিম কোর্টে। রাজ্যে ২৬ হাজার চাকরি বাতিলে মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা মামলার শুনানিতে এমনই জানাল সুপ্রিম কোর্ট। প্রশাসনিক সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পর্ষদ। যাঁরা নির্দিষ্ট ভাবে অযোগ্য বলে চিহ্নিত হননি, তাঁদের চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত কাজ চালানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। শীর্ষ আদালত জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত Non-Tainted-রা কাজ চালিয়ে যেতে পারবেন। তবে বিশেষ সুযোগ সুবিধা পাবেন না তাঁরা। (SSC Case)

নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ এপ্রিল প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে যায়। ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত। আদালত জানায়, Tainted, Non-Tainted পৃথকীকরণ করবে SSC. সেই তালিকা প্রকাশিত হলে, Non-Tainted-রা পরীক্ষায় অংশ নিতে পারবেন। এর পর ৭ এপ্রিল আদালতে আবেদন করে পর্ষদ। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত, চলতি শিক্ষাবর্ষে, যাঁরা Tainted নন, সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে কাজ চালিয়ে যেতে দেওয়ায় অনুমতি চাওয়া হয়। বড় সংখ্যক শিক্ষক-শিক্ষিকার চাকরি গেলে শিক্ষাব্যবস্থায় বড় প্রভাব পড়বে, অন্তত Non-Tainted-দের কাজ চালিয়ে যেতে দেওয়া হোক বলে জানানো হয়। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্যও অনুমতি চাওয়া হয়, কিন্তু আদালত রাজি হয়নি তাতে। (Supreme Court)

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে শুনানি শুরু হলে, SSC, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার অনুরোধ করে যে, আদালতের নির্দেশ তারা মানছে। কিন্তু তিন মাসের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়, তা বাড়িয়ে ডিসেম্বর করা হোক। ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ হয়ে যাবে। এর পর পড়ুয়াদের স্বার্থের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট জানায়,

১) যাঁরা Tainted নন, নবম-দশম-একাদশ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াতে পারবেন সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারবেন তাঁরা। তবে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন না।

২) গ্রুপ সি এবং ডি-তে যাঁরা ছিলেন, Tainted হোন বা Non-Tainted, তাঁদের আর চাকরিতে যোগ দেওয়ানো যাবে না। কারণ আরও এক্ষেত্রে বড় মাপের দুর্নীতি হয়েছিল। 

৩) চলতি বছরের ৩১ মে-র আগে রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিতে হবে, যার প্রতিলিপি হলফনামা-সহ জমা দিতে হবে আদালতে। জানাতে হবে, নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কখন পরীক্ষা, কী পদ্ধতিতে পরীক্ষা, অ্যাডমিট কার্ড কবে, সব জানাতে হবে। মোট চারটি বিজ্ঞাপন দিতে হবে, নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি-র জন্য আলাদা আলাদা বিজ্ঞাপন। এই আলাদা বিজ্ঞাপন, নিয়ম-নীতি চলু করতেও বাড়তি সময় চায় রাজ্য, SSC. Tainted বলে চিহ্নিত নন যে শিক্ষক-শিক্ষিকারা, তাঁরা কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি, পরীক্ষায় বসতে পারবেন। কৃতকার্য হলে চাকরিতে যোগ দিতে পারবেন আগামী বছর।

৪) সময় দেওয়ার পক্ষে হলেও, নির্দিষ্ট রোডম্যাপ তৈরির কথা বলে সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশে সেকথা লেখেন CJI. 

কারা Tainted, কারা Non-Tainted, রাজ্য সরকার বা SSC আজও সেই পৃথকীকরণ করেনি বলেও আজ আদালতে আজ বিষয়টি তোলা হয়। যোগ্য-অযোগ্যদের আলাদা করে প্রকাশ্যে তালিকা আনা হচ্ছে না কেন, কেন অযোগ্যদের পরিবর্তে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের ব্যবহার করা হচ্ছে না, প্রশ্ন তোলেন আইনজীবীরা। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করেনি।

কিন্তু SSC-র তরফে ৬ হাজার ২৭৬ জনকে Tainted বলে শনাক্ত করা হয়। তার বাইরেও কেউ রয়েছে কি না, পৃথকীকরণ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা সম্ভব নয় বলে জানিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম। Tainted-দের টাকা ফেরত দেওয়ার যে নির্দেশ দিয়েছিল আদালত, তা কার্যকর করা না হলে ফের আদালতে যাবেন বলেও জানিয়েছেন।

আদালতের নির্দেশের পর আন্দোলনকারীরা বলেন, "সাময়িক স্বস্তি নয়, বেদনা আরও বাড়ল। রায়ে বলা হল, ৬ হাজার ২৭৬ জনকে চিহ্নিত করা গিয়েছে। সেই অবস্থায় পৃথকীকরণ করিয়ে যোগ্যদের চাকরি বাঁচানো যেত। কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত মলম দেওয়ার চেষ্টা হল। আমরা এতে ভুলছি না। গ্রুপ সি এবং গ্রুপ ডি-দের রাখা হল না। সুপ্রিম কোর্ট পৃথকীকরণ করিয়ে যোগ্যদের রাখতে পারত। মুখ্যমন্ত্রী বললেন রায় পুনর্বিবেচনা করাবেন, যোগ্যদের চাকরি বাঁচাবেন, নেতাজি ইন্ডোরে ভলান্টারি সার্ভিসের কথা বললেন, আর সুপ্রিম কোর্টে বললেন, সাময়িক ললিপপ দেওয়া হল। কোনও যোগ্যের মুখে হাসি নেই। আইন মানি, শ্রদ্ধা করি, কিন্তু কী করব?"

৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে স্কুলে ফিরবেন কি? আন্দোলনকারীরা বলেন, "বিকেলে সিদ্ধান্ত নেব। হতাশার, বেদনার বিষয়। গ্রুপ সি-ডি-র যোগ্যরা স্কুলে যেকে পারবেন না। অথচ একই প্যানেলের শিক্ষক-শিক্ষিকারে স্কুলে যাবেন। মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার কারণেই এমন হল।" ২২-২৩ লক্ষ OMR মিরর ইমেজ প্রকাশ করলেই সব পরিষ্কার হবে বলে মত এক আন্দোলনকারীর।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget