এক্সপ্লোর

Recruitment Scam: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, CBI অনুসন্ধানে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Supreme Court: পুরোপুরি খারিজ না করলেও, CBI অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

কলকাতা: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে রহস্যজনক চিঠি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।

সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি রাজ্য সরকারের। পুরোপুরি খারিজ না করলেও, CBI অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। GTA-তে নিয়োগ দুর্নীতি মামলায়, CBI অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। নির্দেশে বলা হয়েছিল পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় 'রহস্যজনক' চিঠি নিয়ে অনুসন্ধান করবে সিবিআই।এরপরই, সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু ১৯ এপ্রিল, সিঙ্গল বেঞ্চের CBI-এর অনুসন্ধানের নির্দেশই বহাল রাখে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতেই এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।                      

পাহাড়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে রহস্যজনক এই চিঠিতে, পাহাড়ে স্কুল শিক্ষক, এবং পুরসভায় কর্মীদের বেআইনিভাবে নিয়োগের অভিযোগ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের একাধিক মন্ত্রী ও শাসক দলের প্রভাবশালী নেতাদের নাম। এই নিয়ে আগেই CID তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।এই নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানাতে যায় রাজ্যের স্কুল শিক্ষা দফতর। কিন্তু FIR দায়ের করেননি ওই থানার IC। এই কারণেই, বিধাননগর উত্তর থানার IC-কে তলব করে হাইকোর্ট। এর পাশাপাশি, CBI-কে আদালত নির্দেশ দেয়, ওই 'রহস্যজনক' চিঠির সত্যতা অনুসন্ধান করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এরপরই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। আর সেই আবেদনের প্রেক্ষিতেই মিলল স্বস্তি।                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট জমা দিতে চাপ! কমিশনে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের

সেরা শিরোনাম

Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Shantipur Bamakali: সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি
সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget