এক্সপ্লোর

IPAC ED Case : ‘দলের তথ্য চুরি’ VS ‘তল্লাশির নথি ডাকাতি’ কী বলবে শীর্ষ আদালত?

ED-র তল্লাশির মাঝেই দু'জায়গায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ফাইল নিয়ে চলে আসেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি ছিনতাইয়ের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যায় ED ।

সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিং, নয়া দিল্লি : বুধবার সুপ্রিম কোর্টে IPAC-এ ED-র তল্লাশি মামলার শুনানি। মুখ্যমন্ত্রীর হলফনামার জবাবে ED কী বলে, সর্বোচ্চ আদালতে আজ সেদিকেই নজর।

গত ৮ জানুয়ারি সল্টলেকে IPAC-এর অফিস ও লাউডন স্ট্রিটে IPAC-এর কর্ণধার প্রতীক জৈনের আবাসনে তল্লাশি অভিযান চালায় ED । ED-র তল্লাশির মাঝেই দু'জায়গায় পৌঁছন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল নিয়ে চলে আসেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি ছিনতাইয়ের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যায় ED ।

সুপ্রিম কোর্টে ED যে পিটিশন দাখিল করে, তার ছত্রে ছত্রে অভিযোগ তোলা হয়, মুখ্যমন্ত্রী এবং শীর্ষ পুলিশকর্তাদের বিরুদ্ধে। ১৫ জানুয়ারি,  ED-র মামলায় সুপ্রিম কোর্টে একসঙ্গে ধাক্কা খায় পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল ও পুলিশ। বারবার আবেদন সত্ত্বেও কলকাতা হাইকোর্টে মামলা ফেরায়নি সুপ্রিম কোর্ট। পুলিশের দায়ের ৪টি FIR-এর ওপরই স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত। যে দুই জায়গায় ইডি তল্লাশি চালিয়েছিল, সেখানে ও পার্শ্ববর্তী এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সব পক্ষকে নোটিস জারি করে ২ সপ্তাহের মধ্য়ে হলফনামা জমা দিতে বলা হয়।

সেদিন কী হয়েছিল কোর্টে?

সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ED-র কাছে তথ্য ছিল ঘটনাস্থলে প্রমাণ ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তারা (ED) স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়ে সেখানে যায়। মুখ্যমন্ত্রী DG এবং DC-কে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তাঁরা সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যান, যা চুরির মতো অপরাধের সামিল। তিনি (মুখ্যমন্ত্রী) একজন ED অফিসারের মোবাইল ফোন-সহ সবকিছু নিয়ে যান। রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী কি এটা করতে পারেন? একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক। কর্মকর্তাদের সাসপেন্ড করা হোক। ইডির তরফে অ্য়াডিশনাল সলিসিটর জেনারেল SV রাজু বলেন, রাজ্য পুলিশের DG এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী চুরি করেছেন। তাই CBI তদন্ত জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, চেয়ারপার্সনের (তৃণমূল কংগ্রেস) সেখানে যাওয়ার অধিকার ছিল।  তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ল্যাপটপ ও আইফোন ১৭ প্রো নিয়ে গেছেন, এটুকুই, এর বেশি কিছু নয়। বিচারপতিরা তখন বলেন, প্রত্যেকে সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, সেটা দেখতে হবে। এরপরই ৩রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। এরপর ৩ ফেব্রুয়ারি শুনানির আগে ED-র তোলা চুরি-ডাকাতির অভিযোগ অস্বীকার করে সুপ্রিম কোর্টে হলফনামা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ED সেই হলফনামা দেখতে সময় চাওয়ায়, ফের পিছিয়ে যায় আইপ্য়াক-মামলার শুনানি।  

এরপর গত ১০ ফেব্রুয়ারি সেই সংক্রান্ত শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায়, শুনানি পিছিয়ে ১৮ ফেব্রুয়ারি করা হয়। বুধবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে সেই শুনানি হওয়ার কথা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget