এক্সপ্লোর

Surendranath Law College : সুরেন্দ্রনাথ ল' কলেজে পড়ুয়া বিক্ষোভ, ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ ভাইস প্রিন্সিপালের

অ্যাটেনডেন্স পার্সেন্টেজ কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, সুরেন্দ্রনাথ কলেজে পড়ুয়া বিক্ষোভ। ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ কলেজের ভাইস প্রিন্সিপালের।

কলকাতা : ' আমি ইস্তফা দিইনি...ছাত্র-ছাত্রীরা জোর করে আমাকে দিয়ে ইস্তফাপত্র লিখিয়েছে।'  টানা পড়ুয়াদের বিক্ষোভের জেরে অবশেষে সুরেন্দ্রনাথ ল'কলেজে পদত্যাগ করলেন ভাইস প্রিন্সিপাল। ২৩ ঘণ্টা ঘেরাও হয়ে থাকার পরে ইস্তফা দেন তিনি। তারপর দাবি করলেন, তাঁকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে ইস্তফাপত্র। 

বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ঘেরাও হয়ে থাকার পরে অবশেষে শুক্রবার পদত্যাগ করেন সুরেন্দ্রনাথ ল'কলেজের ভাইস প্রিন্সিপাল মহম্মদি তারান্নুম।  ২৩ ঘণ্টা আটক থাকার পরে পদত্যাগ করেন ভাইস প্রিন্সিপাল। কিন্তু ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় করলেন বিস্ফোরক দাবি। জানালেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। জোর করে তাঁকে দিয়ে ইস্তফা দেওয়ানো হয়েছে। অভিযোগ করলেন, ছাত্রছাত্রীরা তাঁকে রাতভর আটকে রাখে, আলো-পাখা নিভিয়ে দেয়। মহম্মদি তারান্নুম বলেন, 'আমি DPI, জয়েন্ট DPI, মন্ত্রী সবাইকে জানিয়েছি, কেউ আমাকে উদ্ধার করতে আসেননি। আমি আর চাপ নিতে পারছি না, আমি ইস্তফা দিলাম। আমি উচ্চ শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। আমি প্রেসিডেন্ট কৌস্তভ বাগচীকে জানিয়েছি। কেউ আমাকে উদ্ধার করতে আসেনি, তাই আমি ইস্তফা দিয়ে বেরোচ্ছি এখান থেকে।' 

ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধেই অনিয়মের একাধিক অভিযোগ

অন্যদিকে ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে  অনিয়মের একাধিক অভিযোগ এনেছেন পড়ুয়ারা। 'উনি নিজের ইচ্ছেয় ইস্তফা দিয়েছেন, কেউ ওঁকে জোর করে নি। কোনও চাপ দিইনি। আমরা আমাদের ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত। আমরা এমন ভিপি চাই না। ' আরেক পড়ুয়ার অভিযোগ, 'আমাদের হেনস্থা করেছে, আমাদের অভিভাবকদের হেনস্থা করেছে, আমাদের অভিভাবকরা, সকাল থেকে বিকেল পর্যন্ত বসেছিল। হাতজোড় করে বেলেছেন ওঁকে এবারের মতো পাস করে দিন।'   

প্রেক্ষাপট

ঘটনার সূত্রপাত বুধবার। উপস্থিতির হার কম থাকায় পড়ুয়াদের একাংশকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বলে জানায় কলেজ কর্তৃপক্ষ। তারপর বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়ে যায় ।  ভাইস প্রিন্সিপালের ঘরের ভিতরে ও বাইরে অবস্থানে বসে কয়েকশো পড়ুয়া। পরীক্ষায় বসতে দিতেই হবে বলে দাবি করেন পড়ুয়ারা। ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ। শুক্রবার সকাল থেকে শুরু হয় ভাইস প্রিন্সিপালের পদত্যাদের দাবি। এরপর তিনি পদত্যাগ করলে কলেজে শুদ্ধিকরণ করা হয়। এবিভিপির পতাকা ওড়ানো হয়। গঙ্গাজল দিয়ে কলেজ ধোয়া হয়। ধূপধুনো জ্বালিয়ে উল্লাস করা হয়।             

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget