এক্সপ্লোর

Suvendu Adhikari : ২ মাসেরও কম সময়ের মধ্যে ৩ বার! কীভাবে বারবার ফাঁড়ার মুখে শুভেন্দু? 

টোটোকে পাশ কাটাতে গিয়ে, উল্টোদিক থেকে আসা লরিতে ধাক্কা মারে।

ঋত্বিক প্রধান,  পূর্ব মেদিনীপুর : শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের দুর্ঘটনা। এবং আবার সেই মারিশদায়!  ২ মাসেরও কম সময়ের মধ্যে ৩ বার! শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের দুর্ঘটনা। দুর্ঘটনাস্থল এবারও পূর্ব মেদিনীপুরের সেই মারিশদা।
কেন , কীভাবে বারবার ফাঁড়ার মুখে পড়ছেন শুভেন্দু? 

কীভাবে ঘটে দুর্ঘটনা 
পয়লা জুলাই যেখানে দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) কনভয়ে থাকা CRPF’এর গাড়ি। সূত্রের খবর, সোমবার কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়।  বিকেল সোয়া ৪টে নাগাদ মারিশদার বেতালিয়ার কাছে, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা সিআরপিএফ-এর শেষ গাড়িটি, একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে, উল্টোদিক থেকে আসা লরিতে ধাক্কা মারে।

লরির সামনে ধাক্কা
প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, কনভয়ের শেষে থাকা CRPF-এর গাড়িটি টোটোকে পাশ কাটাতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরির সামনে ধাক্কা মারে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিরোধী দলনেতার কনভয়ে কেন বারবার দুর্ঘটনা? সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী কী জানাচ্ছেন 
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ইমরান আলি বলেন, ' শুভেন্দুবাবুর গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। তখন তাঁর কনভয়ের একটি গাড়ি টোটোকে সাইড করে বেরিয়ে আসার সময় লরির সামনে ধাক্কা মারে। শুভেন্দুবাবু না দাঁড়িয়ে তাঁর কনভয় নিয়ে বেরিয়ে যান।' 

পয়লা জুলাই  শুভেন্দু অধিকারীর কনভয়ের সিআরপিএফের গাড়ি মারিশদার যেখানে দুর্ঘটনার কবলে পড়েছিল,  সোমবারের দুর্ঘটনাস্থল সেখান থেকে এক কিলোমিটার দূরে, মারিশদা থানারই অন্তর্গত এলাকা। শুভেন্দু অধিকারীর কনভয়ে প্রথম দুর্ঘটনার ১১ দিনের মধ্যে সোনারপুরের দিক থেকে EM বাইপাস ধরে, এয়ারপোর্টের দিকে যাওয়ার সময়  কালিকাপুরের কাছে কনভয়ের পিছনে থাকা পুলিশের গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগে। মারিশদায় দুর্ঘটনাগ্রস্ত সিআরপিএফের গাড়ি ও লরি, দুটোকেই আটক করেছে পুলিশ। 

দুর্ঘটনার জেরে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে তৈরি হয় যানজট। দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর সিআরপিএফের অন্য একটি গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। পুলিশের তৎপরতায় সিআরপিএফের গাড়িটিকে বিক্ষোভস্থল থেকে বের করে দেওয়া হয়।  

                                                                               

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget