এক্সপ্লোর

Suvendu Adhikari: ৪ মার্চ থেকে ১২ এপ্রিল কাকে ফোন মমতার ? প্রকাশ্যে আনতে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

Mamata Banerjee:বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই মমতার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করছেন বলে জানান।

কলকাতা: তৃণমূলকে জাতীয় দলের তালিকায় রাখতে অমিত শাহের কাছে মমতা বন্দ্যোরপাধ্যায় (Mamata Banerjee) দরবার করেছিলেন বলে অভিযোগ তুলেছিলেন তিনি। তা নিয়ে সরাসরি চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণ করতে না পারলে, বিরোধী দলনেতাকে নাকখত দিতে হবে বলে পাল্টা চ্যালেঞ্জও ছুড়েছেন। তা নিয়ে এ বার মমতাকে আদালতে যাওয়ার পরামর্শ দিলেন শুভেন্দু।

ভারতীয় আইন অনুযায়ী, নির্বাচিত মুখ্যমন্ত্রীর ফোনের কল ডিটেলস সর্বসমক্ষে আনা যায় না

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই মমতার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করছেন বলে জানান। তবে ল্য়ান্ডলাইন থেকে মমতা শাহকে ফোন করেছেন বলে একদিন আগে দাবি করলেও, এ দিন ফোনের কথোপকথন বিশদ ব্যাখ্যা করতে যাননি শুভেন্দু। তাঁর যুক্তি, ভারতীয় আইন অনুযায়ী, নির্বাচিত মুখ্যমন্ত্রীর ফোনের কল ডিটেলস সর্বসমক্ষে আনা যায় না। তাই মমতা চাইলে আদালতে যেতে পারেন।

আরও পড়ুন: Suvendu Adhikari: আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেব, মমতার উদ্দেশে শুভেন্দু

এ দিন শুভেন্দু বলেন, "রাজ্যের প্রশাসনিক প্রধান আপনি। উচ্চ নিরাপত্তায় থাকেন। আপনার কল রেকর্ড, ডিটেলস সর্বসমক্ষে আনা যায় না। আমি তা আনতেও চাই না। তথ্য জানার অধিকার আইনেও এ নিয়ে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। একমাত্র আদালতের হস্তক্ষেপ ছাড়া এ সব পাওয়া যায় না। তাই আমি চাই, আপনি মামলা করুন। মামলা করলে আমিও ভারত সরকারের যে TRAI আছে, তাদের মামলায় একটি পক্ষ করব আমি। ৪ মার্চ থেকে ১২ এপ্রিল আপনার ল্যান্ডলাইনের কল রেকর্ডস দিতে বাধ্য হবে। জলের মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু।"

মমতাকে আইনি লড়াইয়ে যাওয়ার পাল্টা চ্য়ালেঞ্জ শুভেন্দুর

বুধবার সাংবাদিক বৈঠক থেকে সরাসরি শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মমতা। এ দিন শুভেন্দু বলেন, "আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি। আপনিও করুন। যা কদর্য ভাষা আপনার, বাংলার মানুষ উত্তর দেবেন। আরামবাগের তৎকালীন সাংসদ অনিল বসু কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন আপনাকে। সেই সময় বাংলার মানুষ আপনার পক্ষ নেন। এখন বিরোধী দলনেতা, জাতীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে ভাষায় কথা বলছেন, তাতে যত এমন কথা বলবেন, ততই বিচ্ছিন্ন হয়ে যাবেন মানুষের থেকে।"

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget