এক্সপ্লোর

Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা

'মনে হয়েছে, প্রাক্তন বিধায়কদের প্রতি সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে যা বিগত সরকার করেননি। ' - বিধানসভায় দাঁড়িয়ে বললেন শুভেন্দু অধিকারী।

কলকাতা : বিধানসভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মুখ্যমন্ত্রী জানালেন, পূর্ববর্তী সরকার বিভিন্ন সময়ে বিধায়কদের বেতন, ভাতা এবং নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে নানা পদক্ষেপ করেছে।  কিন্তু প্রাক্তন বিধায়কদের ক্ষেত্রে কোনওরকম অর্থনৈতিক সুরক্ষা বা সহযোগিতার বিষয়টি সেভাবে গুরুত্ব পায়নি। রাজ্যের প্রথম বিজেপি সরকার এবার সেই কাজটিই করবে। মুখ্যমন্ত্রী জানান, যাঁরা একসময় জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করেছেন, তাঁদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তার বিষয়টি এই সরকার দেখবে। সেই কথা ভেবেই তাঁর ঘোষণা, প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা  ১০ হাজার টাকা বাড়ানো হল । 


এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বিভিন্ন সময় বয়স্ক প্রাক্তন বিধায়কদের খুব সাধারণ জীবন কাটাতে দেখেছেন। হয়ত যে সুযোগ-সুবিধে গুলো তাঁদের পাওয়ার কথা, তাঁরা পাননি। বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, ' আমি নিজে বেশ কিছু প্রাক্তন বিধায়ককে আমি দেখেছি ...ভিন্ন ভিন্ন দলের, তাঁরা অত্যন্ত সততা নিষ্ঠা নিয়ে তাঁদের বিধায়কের কার্যকাল অতিবাহিত করেছেন।' তিনি এক্ষেত্রে দুজনের কথাও বলেন। প্রথমে উল্লেখ করেন, অবিভক্ত মেদিনীপুরের মহিষাদল কেন্দ্রের প্রাক্তন বাম বিধায়ক   দীনবন্ধু মণ্ডলের কথা বলেন । মুখ্যমন্ত্রী বলেন, 'তাঁকে দেখেছি, এখনও প্রত্যেক দিন সাইকেল চালিয়ে যাতায়াত করেন, বাজার থেকে আনাজ, জিনিসপত্র কেনাকাটা করেন, লোকের সঙ্গে বসে এক বেঞ্চিতে চা খান। '

সেই সঙ্গে তিনি উল্লেখ করেন,  বাসন্তির প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী সুভাষ নস্করের কথা। মুখ্যমন্ত্রী জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তিনি স্টেশনে বসে আছেন। তাঁকে স্টেশনে একজন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে।  তিনি রোজ বাজার করেন।   তারপরে স্টেশনে এসে বসেন।  রেলের বেঞ্চিতে বসে  চা  খান। হকারদের কাছ থেকে খবরের কাগজ নিয়ে পড়েন।  তারপরে বাড়ি চলে যান। এগুলো দেখার পরে তাঁর  মনে হয়েছে, প্রাক্তন বিধায়কদের প্রতি সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে যা বিগত সরকার করেননি। 

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আমাদের প্রাক্তন বিধায়কদের যে চিকিৎসা ভাতা ৬ হাজার টাকা ছিল, সেটা বাড়িয়ে   দশ হাজার টাকা করা হবে। কিন্তু তার জন্য পরবর্তী অধিবেশনে আইন সংশোধন করতে হবে। 

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রত্যেক বিধায়ক তাঁর নিজের বিধানসভাকেন্দ্রে সেবাকেন্দ্র চালু করবেন। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে সেবাকেন্দ্র চালানো হবে। যে সেবাকেন্দ্র চালু হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে তার নাম রাখতে হবে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget