এক্সপ্লোর

Suvendu Adhikari: অভিষেকের আর্জি খারিজ ইস্যুতে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Attacks Abhishek: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট, কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়: সুপ্রিম কোর্টে অভিষেকের আর্জি খারিজ ইস্যুতে কটাক্ষ শুভেন্দুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট (SC On Abhishek)। উল্লেখ্য, গত শুক্রবারেই নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি বেড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফের আরও একবার ধাক্কার মুখে তিনি। গত ৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আর সেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। তৃণমূলও এর পাল্টা জবাব দিয়েছে।

৮ ডিসেম্বরের পরে ১৫ ডিসেম্বর। উল্লেখ্য, গত শুক্রবারেই নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি বেড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফের আরও একবার ধাক্কার মুখে তিনি। গত ৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। 

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ সাড়া পেলেন না সুপ্রিম কোর্টে!বরং কিছু বলার থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা বলল সর্বোচ্চ আদালত। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এর আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়,তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়-সহ লিপস অ্যান্ড বাউন্ডসের বাকি ডিরেক্টরদের সম্পত্তির নথি জমা দিতে বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

কিন্তু, সিঙ্গল বেঞ্চের সিংহভাগ নির্দেশই বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু, ৮ ডিসেম্বর, সুপ্রিম কোর্ট,কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি। বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনই খারিজ করে দেয়। ৭ দিনের মাথায়,ফের সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আবেদন। 

আরও পড়ুন, ললিত ঝা-কে 'যুব তৃণমূলের পদাধিকারী' বলে দাবি শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'ভাইপোর কী হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বলছে, মামার বাড়ির আদদার, অমৃতা সিন্হার বেঞ্চে তাঁর মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে, সুপ্রিম কোর্টটা পিসি চালায়।'তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন,' এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মামলা শুনতে বলেছে। আইন আইনের পথে চলবে। সুপ্রিম কোর্টের বক্তব্যের পরে, এই মামলার জল কোন দিকে গড়ায়, সেটাই দেখার।

 

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget