এক্সপ্লোর

Suvendu Adhikari : 'পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা' ভূপতিনগরে বিস্ফোরণ নিয়ে ঝাঁঝালো ট্যুইট শুভেন্দুর

Explosion at Bhupatinagar : ঘটনার দায় সরাসরি তৃণমূলের দিকেই ঠেলেছে বিজেপি নেতৃত্ব। ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্ত চেয়ে ট্যুইট করলেন শুভেন্দু অধিকারী।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) হাইভোল্টেজ সভা আজ। তার আগেই ভূপতিনগরে বিস্ফোরণে উড়ল বাড়ির চাল। উদ্ধার হল তৃণমূলের বুথ সভাপতি সহ ৩জনের ঝলসানো দেহ ! পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে ফের একবার উত্তপ্ত বঙ্গ। বারুদের গন্ধ। এই ঘটনার দায় সরাসরি তৃণমূলের দিকেই ঠেলেছে বিজেপি নেতৃত্ব। ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্ত চেয়ে ট্যুইট করলেন শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ( Amit Shah ) ট্যাগ করে বিরোধী দলনেতা ( Suvendu Adhikari ) লিখেছেন, 'পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগরে বিস্ফোরণে উড়ে গেছে তৃণমূলনেতার বাড়ি। তৃণমূলনেতা রাজকুমার মান্না যখন বাড়িতে বোমা তৈরি করছিলেন, তখনই জোরাল বিস্ফোরণ ঘটে। ঘটনার NIA তদন্ত দাবি করছি। ' 

বিরোধী দলনেতার অভিযোগ, 'তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার এবং আরো দু’জন সন্ধেয় জরুরি ভিত্তিতে বোমা তৈরি করছিলেন। কাঁথিতে বোমা ছোড়াই 'ছিল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা যা তৃণমূল নেতাদের ঘরে ঘরে তৈরি হচ্ছে।'

আরও পড়ুন : 

জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।


এই ঘটনায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, 'যেখানেই তাকাই হয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। অথবা  বিস্ফরোণের ঘটনায় তৃণমল নেতার নাম। তারাই প্রধান, তারাই পঞ্চায়েত, তারাই বিধায়ক। তারাই সমাজবিরোধী। এদের থেকে এর বেশি কিছু আশা করা যায়না। ' 

পাল্টা বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন কুণাল ঘোষ। শনিবার কাঁথিতে, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সভাস্থলের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। অভিযোগ, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ভূপতিনগরের অর্জুননগর অঞ্চলের নাড়ুয়া বিরলা গ্রামে বিস্ফোরণ হয়। মৃত ৩ জনের মধ্যে রাজকুমার মান্না তৃণমূলের বুথ সভাপতি। লালু মান্না ও বিশ্বজিৎ গায়েন তৃণমূলকর্মী। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে হাফ কিলোমিটার ও দেড় কিলোমিটার দূরে দুটি মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, মৃতদেহে ঝলসে যাওয়ার ক্ষতচিহ্ন মিলেছে। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তার মালিক তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না।                                                                                                                                                                                                                                                                                    

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget