এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ডিএ যেদিন দিতে হবে, সেদিন এই রাজ্যের বেতন বন্ধ হবে, লক্ষ্মীর ভাণ্ডারেও টান পড়বে' হুঙ্কার শুভেন্দুর

BJP : নিয়োগ দুর্নীর্তি থেকে আবাস যোজনা, নন্দীগ্রামের ভোট থেকে ডাবল ইঞ্জিন সরকারের দাবি, একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী।

রানাঘাট : 'ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে। আর ডিএ যেদিন দিতে হবে, সেদিন এই রাজ্যে বেতন বন্ধ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেও টান পড়বে।' ঠিক এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। রানাঘাটের সভা থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা একের পর এক আক্রমণ শানান রাজ্য সরকারকে। 

রাজ্যের আর্থিক হাল যে খারাপ, সেই প্রসঙ্গ ফের একবার সামনে তুলে ধরেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্য সরকারি কর্মচারিদের তাঁদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। খয়রাতির রাজনীতির জেরে ঋণে জর্জরিত বঙ্গের সরকার। তাই ডিএ দিতে হলেই রাজ্যে বেতন বন্ধ হয়ে যাবে বলেই হুঁশিয়ারি তাঁর। পাশাপাশি তাঁর দাবি, ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে।

গতকালই তাঁর ডিসেম্বর ডেডলাইনের দিন-ব্যাখ্যায় একটি দিন সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানির দিন হিসেবে ধরা ছিল বলেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন, গুরুত্বপূর্ণ দিন সামনেই রয়েছে। বাঙালি বিচারপতিরা সরে যাওয়াতে মামলা জানুয়ারি মাসে পিছিয়ে গিয়েছে শুধু। 

নিয়োগ দুর্নীতিতে নিশানা : এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'চোরগুলো বাংলার বেকারদের বঞ্চিত করে চাকরি চুরি করেছে'। তাঁর হুঁশিয়ারি, '৯৫২ জনের চাকরি গিয়েছে, সবে তো শুরু। ৫৮ হাজার চাকরি জালিয়াতি হয়েছে, নদিয়ার বিধায়ক এখন জেলে।' যাঁদের চাকরি যাবে তাঁদের নিয়ে মিছিলের কথাও বলেছেন শুভেন্দু। তিনি বলেন, 'আগামী কিছুদিনের মধ্যেই সংখ্যাটা ২০-২৫ হাজারে পৌঁছবে। যাঁদের চাকরি যাবে, তাঁদের নিয়ে মিছিল করে যাব কালীঘাটে।' ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের প্রসঙ্গও উঠে আসে শুভেন্দুর বক্তব্যে। তিনি বলেন, 'ভোট লুঠ করে ২০১৮-য় পঞ্চায়েত ভোটে জিতেছে তৃণমূল। ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ লক্ষের বেশি ভুয়ো ভোটার কার্ড বেরিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সংখ্যাটা ১০ লক্ষ পেরিয়ে যাবে।'

আবাস যোজনা নিয়েও তোপ: এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা বলে চালানোর চেষ্টা করেছিল। ধরা পড়েছে চোর, বড় ডাকাত ধরতে হবে। পঞ্চায়েতে বিজেপিকে জেতালে সবাইকে আবাস যোজনায় ঘর। পঞ্চায়েতে বিজেপিকে জেতান, যোগ্যদের অবশ্যই আবাস যোজনায় ঘর দেওয়া হবে।'

তুলেছেন নন্দীগ্রামের ভোটের প্রসঙ্গও: নন্দীগ্রামে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু। যদিও তা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের। এদিন শুভেন্দু বলেন, 'দল দায়িত্ব দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আরেকটা দায়িত্ব পালন করব, ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব।'

আরও পড়ুন: 'মিথ্যাচার করছেন শুভেন্দু', নন্দীগ্রামকাণ্ডে পাল্টা কুণাল

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget