এক্সপ্লোর

WOW Momo: ‘বাড়ি থেকে মাত্র ১০ কিলোমিটার, এখনও আসতে পারলেন না মমতা!’, নাজিরাবাদে দাঁড়িয়ে আক্রমণ শুভেন্দুর

Anandapur Fire: ‘এত মৃত্যু কার স্বার্থে, মমতা প্রশাসন জবাব দাও’, ‘আনন্দপুর অগ্নিকাণ্ডে অবিলম্বে দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্য়াগ চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে এদিন নাজিরাবাদের রাস্তায় নামেন শুভেন্দু এবং বিজেপি-র কর্মী সমর্থকেরা।

কলকাতা: নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বাতাসে এখনও পোড়া গন্ধ। মৃত্যুমিছিল ঘিরে রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়েছে। সেই আবহেই BNS ১৬৩ ধারা কার্যকর থাকাকালীনই নাজিরাবাদে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি-র নেতা-কর্মীদের নিয়ে মিছিল করলেন শুভেন্দু। দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করলেন। (Anandapur Fire)

‘এত মৃত্যু কার স্বার্থে, মমতা প্রশাসন জবাব দাও’, ‘আনন্দপুর অগ্নিকাণ্ডে অবিলম্বে দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্য়াগ চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে এদিন নাজিরাবাদের রাস্তায় নামেন শুভেন্দু এবং বিজেপি-র কর্মী সমর্থকেরা। নাজিরাবাদ এবং সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বে, পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না বলে ঘোষণা হওয়া সত্ত্বেও সেখানে মিছিল করে এগিয়ে যান তাঁরা। (WOW Momo)

এখনও কেন নাজিরাবাদে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আগেই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক, কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে পৌঁছে যান তিনি। বলেন, "এখানে মৃত্যুমিছিল। মুখ্যমন্ত্রী আসেননি। ওঁর বাড়ি ১০ কিলোমিটারের মধ্যে। ওঁর আসার উচিত ছিল। রাজ্যের প্রশাসনিক কর্ত্রী উনি, প্রশাসনিক প্রধান। পৌরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম এসেছেন, অরূপ বসু এসেছেন। ৩২ ঘণ্টা পর এসেছেন সুজিত বসু। তৃণমূলের অন্য কাউন্সিলরাও এসেছেন। কাউকে বাধা দেয়নি। আমি কাল দুর্গাপুর থেকে জানাই, দূর থেকে দেখব আমি।"

এদিন মিছিল করে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান শুভেন্দুরা। স্থানীয় পুলিশ-প্রশাসনও মোতায়েন ছিল সেখানে। একবারে চার জন করে ঘটনাস্থলে যাবেন বলে ঠিক করেন তাঁরা। ঘটনাস্থলে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, "এত বড় দুর্ঘটনা সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গ তথা ভারতে হয়েছে বলে জানা নেই আমাদের। অন্য জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কী পরিণতি হল দেখুন। আগুন লেগেছে মধ্যরাতে। দমকল এসেছে ছ'ঘণ্টা পর। কলকাতায় যদি এই অবস্থা হয়, তাহলে বাসন্তী, গোসাবা, ক্যানিং, সাগর, পাথরপ্রতিমা, বাঁকুড়া, পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মানুষের কী দুরাবস্থা! তরুণ সব ছেলে, ২৫-২৬-২৭ বছরের ছেলে। ছবি দেখলে চোখে জল আসবে। কেউ বেরোতে পারল না। জলাভূমি বুজিয়ে কী করে রেখেছে...টাকা ছাড়া আর কোনও কথা নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে তৃণমূলের চোরেরা।"

শভেন্দুর দাবি, "গোডাউন ভাড়া দিয়ে মাসে দেড় লক্ষ টাকা বেআইনি ভাবে নেওয়া হয়। বিধায়কের অফিসে ৬০ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য দায়ী রাজ্যের শাসকদল, স্থানীয় পুলিশ, প্রশাসন। আমরা বিজেপি আজ এসেছি বলে ১৬৩ ধারা লাগিয়েছে। অথচ বিরোধী দলনেতা মন্ত্রীর সমমর্যাদার। আমাদের টিম মৃতদের পরিবারের পাশে রয়েছে, কাজ করছে। আমরা লজ্জিত, মর্মাহত, তিনি যে দলেরই হোন, রাজ্যের মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে ১০ কিলোমিটার দূর। তিন দিন পরও এখানে আসতে পারলেন না মুখ্যমন্ত্রী। তাঁর মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, রাজধর্ম পালন করলেন না এখানে। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা করি।" মমতার জবাব চেয়ে, সুজিতের পদত্যাগ চেয়ে শুক্রবার 'জনজোয়ারের'ও ডাক দিয়েছেন শুভেন্দু।

শুধু তাই নয়, মৃতদের পরিবারকে যে ১০ লক্ষ টাকা করে  ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে রাজ্য, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে দিতে হবে। চাকরি দিতে হবে পরিবারকে। আইসিকে সাসপেন্ড করতে হবে। পঞ্চায়েত ভেঙে দিতে হবে সরকারকে। জলাভূমি দখল করে বেআইনি গোডাউন চালানোর সঙ্গে যুক্ত সকলকে, মধুখোরদের জেলে পুরতে হবে বলে দাবিও জানান শুভেন্দু। নিখোঁজদের নিয়ে বিহিত না করলে আদালতে মামলার হুঁশিয়ারিও দেন। আগামী কাল 'সোনারপুর এবং নরেন্দ্রপুর থানা চলো' অভিযানের ডাক দেন তিনি। সকাল ১১টা থেকে শুরু হবে মিছিল। 

অগ্নিমিত্রা পাল বলেন, "SIR থামানোর জন্য চলে যান, সোনালী খাতুনকে বাঁচানোর জন্য চলে যান। তার জন্য সময় আছে। কিন্তু এখানে যে এতজন মারা গেলেন, এখনও আসার সময় হল না। এই হল আমাদের...ফিরহাদ হাকিম এসে বলছেন ওঁর সময় হয়নি। তাহেল ১৫ বছর ধরে কী করছিলেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? ভূমি দফতর তো মুখ্যমন্ত্রীর অধীনে!"

অশোক দিন্দা বলেন, "আমরা এখানকার থানা, আইন, প্রোটোকল মেনে চলি। চাইলে ব্যারিকেড বাঙতে পারি। কিন্তু আমরা করব। আমাদের যেখানে আটকাবে, সেখানে বসে-দাঁড়িয়ে প্রতিবাদ জানাব। সরকারের যে কাজ করা উচিত, সেটা বিজেপি করছে।"

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget