এক্সপ্লোর

Suvendu Adhikari : সরকার ভাঙার সমীকরণ কি অদূর ভবিষ্যতে বঙ্গেও দেখা যাবে? বোমা ফাটালেন শুভেন্দু

Suvendu Adhikari : পুরনো সুর বজায় রেখে, সোমবার তিনি ফের দাবি করেন, এরপর ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ।

সোমনাথ দাস, আশাবুল হোসেন , উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : বিহারের ( Bihar ) রাজনৈতিক টানাপোড়েন নিয়ে বলতে গিয়ে, ফের বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। পুরনো সুর বজায় রেখে, সোমবার তিনি ফের দাবি করেন, এরপর ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ। এনিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও ( TMC )। 

বিহার প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, ' আমি অত কিছু জানি না। শুধু জানি, ঝাড়খণ্ডে পাল্টাবে। তারপর পশ্চিমবঙ্গও যাবে' 

উলটপূরণ দেখা যেতে পারে বিহারে? 
ফের বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। নির্ধারিত সময়ের আগেই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পড়ে যাওয়ার কার্যত ভবিষ্যদ্বাণী করলেন তিনি। পাটলিপুত্র’য় কি পালাবদল আসন্ন? গোটা দেশের উলটপূরণ দেখা যেতে পারে বিহারে? বিজেপির হাত ছাড়তে পারেন নীতীশ কুমার? ফের লালুপ্রসাদের দল ও কংগ্রেসের সঙ্গে জোট বেধে সরকার গড়তে পারেন তিনি? ধাক্কা খেতে পারে বিজেপি? এই জল্পনা ক্রমেই জোরাল হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই সনিয়া গাঁধীকে ফোনও করেছেন নীতীশ কুমার। 

বোমা ফাটিয়েছেন শুভেন্দু
মঙ্গলবার দলের বিধায়ক ও সাংসদদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন তিনি। মাস দেড়েক আগে, মহারাষ্ট্রে ক্ষমতাচ্যুত হয়েছে বিরোধী জোটের সরকার। শিবসেনার বিদ্রোহী বিধায়কদের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছে বিজেপি। এবার বিহারে বিজেপির জোট সরকার ফেলে কি তার প্রতিশোধ নেবে বিরোধীরা? পড়শি রাজ্য বিহারের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনার মাঝেই, এনিয়ে বলতে গিয়ে, ফের বোমা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী। 

২০২৪ সালেই বিসর্জন
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' আমি অত কিছু জানি না। শুধু জানি, ঝাড়খণ্ডে পাল্টাবে। তারপর পশ্চিমবঙ্গও যাবে ' এটা অবশ্য প্রথমবার নয়, এর আগেও এই সুর শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, ' মহারাষ্ট্র দিয়ে শুরু হয়েছে। এ বারে ঝাড়খণ্ড, রাজস্থান হবে। এই রাজ্যেও ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ২০২৪ সালেই এই সরকারকে বিসর্জন দেব আমরা ' 

সরকার ভাঙা-গড়ার সমীকরণ কি অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও দেখা যেতে পারে? এই জল্পনা ক্রমেই জোরাল হচ্ছে।                                                                                                                                                                                                                   

সেরা শিরোনাম

Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget