এক্সপ্লোর

Suvendu Adhikari : 'মহিলাদের রাতে জোর করে পার্টি অফিসে নিয়ে যেত', শাহজাহান-বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

তাদের 'সন্ত্রাসের রাজত্ব' এমনই ছিল যে তারা এসসি ও এসটি সম্প্রদায়ের মহিলাদের বাছাই করে নিয়েছিল এবং রাতে জোর করে পার্টি অফিসে নিয়ে যেত। অভিযোগ শুভেন্দুর ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  সন্দেশখালিতে ( Sandeshkhএবার পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগ উঠল। ভাঙচুরের ছবি ভাইরাল। অভিযোগ, গতকাল রাত ৩টে নাগাদ সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়া এলাকায় হানা দেয় পুলিশ। গ্রামে পুলিশ বাহিনী তাণ্ডব চালানোর পাশাপাশি, অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে গ্রামবাসীদের অভিযোগ। 

এই পরিস্থিতিতে, বিনা দোষে গ্রামের শিশু ও মহিলাদের গ্রেফতার করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। X - হ্যান্ডেলে তিনি লেখেন, ' সন্দেশখালিতে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।  সন্দেশখালি এমন একটি জায়গা যেখানে 'আইনের শাসন' নেই বরং মমতা-পুলিশের সহায়তায় শেখ শাহজাহান এবং তার সহযোগী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার নামের 'শাসকদের আইন' প্রতিষ্ঠিত হয়েছিল। শাহজাহান ও তার দল বলপ্রয়োগ করে জনজাতি ও আদিবাসীদের একাংশের জমি দখল করে নেয়। তারা জোরপূর্বক খাল খনন করে মাছ চাষের জন্য স্থানীয়দের কৃষি জমি লবণাক্ত জল দিয়ে প্লাবিত করে। তাদের 'সন্ত্রাসের রাজত্ব' এমনই ছিল যে তারা এসসি ও এসটি সম্প্রদায়ের মহিলাদের বাছাই করে নিত এবং রাতে জোর করে পার্টি অফিসে নিয়ে যেত। গ্রামবাসীদের নির্যাতন করা একেবারেই স্বাভাবিক ঘটনা ছিল এদের কাছে। সন্দেশখালির স্থানীয় মানুষরা, বিশেষ করে মহিলাদের উপর যথেষ্ট  অত্যাচার হয়েছে। ইতিমধ্যেই সন্দেশখালিতে নারীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখা গিয়েছে। ' 

তিনি আরও লেখেন, 'বিনা দোষে শিশু সহ গ্রামবাসীদের গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদীদের বাড়িতে থাকার জন্য জোর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তৃণমূলের গুন্ডারা প্রতিবাদীদের বাড়ি বেছে বেছে হামলা চালাচ্ছে। বিরোধীদের সন্দেশখালিতে যাওয়া ঠেকাতেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন' সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার।   

যদিও পুলিশের দাবি, শিবু হাজরার পোলট্রি ফার্মে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় এক অভিযুক্তকে ধরতে আজ ভোরে শীতলিয়া এলাকায় গেলে তারাই বাধার মুখে পড়ে। অভিযুক্তের খোঁজ মেলেনি। ভাঙচুরেরও কোনও ঘটনা ঘটেনি বলে পুলিশের দাবি। পুলিশের পক্ষ থেকে বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার বলেন, ' পুরো এলাকায় ১৪৪ করা হয়েছে। এখন যদি কোনও ঝামেলা করে তো, যত দ্রুত সম্ভব অ্যাকশন আমরা নেব। সবাই বাড়িতে থাকুন। এলাকায় ১৪৪ করা হয়েছে। আর ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। কোনও লোক গন্ডগোল যাতে না করে। ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। '  

জেলিয়াখালিতে তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার ভেড়ির অফিস, বাড়ি, পোলট্রি ফার্মে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ।  

আরও পড়ুন: হিংসায় তছনছ উত্তরাখণ্ডের হলদোয়ানি, জখম অন্তত ২৫০! মৃত্যু একাধিক   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

 

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget