এক্সপ্লোর

Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম দেওয়া হয়েছিল। সেই আবেদনগুলি যাচাই করার পরই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।


কলকাতা : অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠানো হচ্ছে। জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে ১ কোটি ১৯ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধে পেয়েছেন। এবার যাঁরা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ মাসেও টাকা দেওয়া শুরু হয়েছে। যোগ্য মহিলারা টাকা পেয়ে যাবেন এ মাসে ২০ তারিখের মধ্যেই। যাঁরা এখনও পর্যন্ত টাকা পাননি বা ২০ তারিখের মধ্যে পাবেন না, তাঁরা পোর্টালে আবেদন করতে পারেন। অথবা স্থানীয় মহিলা মোর্চার সহায়তা নিতে পারেন। শুভেন্দু অধিকারী জানান,  আগের সরকারের আমলে সরকারি প্রকল্পের টাকা নিয়ে নানা ধরনের অনিয়ম হয়েছে। সেই কারণেই নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আবেদনকারীদের তথ্য যাচাই করে যোগ্যদের তালিকা তৈরি করা হচ্ছে। 

মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম দেওয়া হয়েছিল। সেই আবেদনগুলি যাচাই করার পরই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। সরকারি অর্থের অপচয় বা নয়ছয় কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাই উপযুক্ত যাচাইয়ের পরেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় প্রায় ১.৩ কোটি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রায় ২৬ লক্ষ আবেদন যাচাইয়ের পর বাতিল হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'অনেক ঝাড়াই বাছাই করে ফর্ম বের করে যোগ্যদের টাকা দিচ্ছি । অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্যরাই পাবেন। আমরা ভোটে জিতেছি প্রতীকে, কিন্তু আমরা জনগণের সরকার । জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি'
। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি । যারা টাকা এখনও পাননি, উপযুক্তরা কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন। '

মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, জুন মাসে অন্নপূর্ণা যোজনার আওতায় প্রায় ২৮ লক্ষ মহিলা টাকা পেয়েছেন। জুলাইয়ে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লক্ষে। অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই DBT ব্যবস্থা করা হয়েছে। সব যোগ্য মহিলাই এই টাকা পাবেন, কথা দিলেন মুখ্যমন্ত্রী। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
Advertisement

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget