এক্সপ্লোর

Ayushman Bharat: আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, পশ্চিমবঙ্গের জন্য আরও কেন্দ্রীয় সুবিধা ঘোষণা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত 'আয়ুষ্মান ভারত', প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ।

কলকাতা: আজ নবান্ন সভাঘরে প্রথম প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক থেকে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।   

এদিন তিনি বলেন, আজ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত 'আয়ুষ্মান ভারত', প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। এছাড়াও প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় যুক্ত হল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ক্যাবিনেটে এমনটাই জানান হল। 

আরও পড়ুন, চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাঁচি থেকে এই জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছিলেন। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হলে এবার সেই সুবিধা পেতে পারে ১ কোটি ৩০ লক্ষ পরিবার, এমনটাই মনে করা হচ্ছে। 

ভারত সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হয়, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)। বর্তমানে আকাশছোঁয়া চিকিৎসার খরচের কথা মাথায় রেখে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস (Cashless) বিমার সুবিধা দেওয়া হচ্ছে।

সম্প্রতি এই কার্ড তৈরির প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এখন আপনি অনলাইনেই নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আয়ুষ্মান কার্ড (Ayushman Card)-এর জন্য আবেদন করতে পারেন।

ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে ন্যাশনাল হেলথ অথরিটির (এনএইচএ) সঙ্গে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের একাধিকবার বৈঠক হয়েছে। ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার (Health Insurance) সুবিধা পাবে রাজ্যবাসী। ২০২৪-২৫ সালের আপডেট অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী দেশের সমস্ত প্রবীণ নাগরিক এই সুবিধার আওতায় আসবেন। এক্ষেত্রে তাদের পরিবারের আর্থিক অবস্থা যাই হোক না কেন, তারা আলাদাভাবে ৫ লক্ষ টাকার কভারেজ পাবেন। 

কারা এই সুবিধা পাবেন না

  • যাদের নিজস্ব পাকা বাড়ি আছে।
  • যাদের বাড়িতে টু-হুইলার, থ্রি-হুইলার বা ফোর-হুইলার (গাড়ি) আছে।
  • সরকারি চাকরিজীবী বা মাসে ১০,০০০ টাকার বেশি আয় করেন এমন পরিবার।
  • যাদের কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট ৫০,০০০ টাকার উপরে।
  • যারা আয়কর (Income Tax) জমা দেন।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget