এক্সপ্লোর

Suvendu Adhikari on Transport: রাজ্যের অধীনে দুর্গাপুর-শিলিগুড়িতে মেট্রো, সাঁতরাগাছির চাপ কমাতে পরিবহনে বিশেষ ব্যবস্থার কথাও বললেন মুখ্যমন্ত্রী

West Bengal Transport: আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িকে যুক্ত করতে রাজ্যের অধীনে মেট্রো এবং কলকাতা ও হাওড়ার মধ্যে রো রো সার্ভিস চালু করার কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: আজ ৫০টি এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, কোনও রাজ্য তখনই গতিশীল হয়, যখন তার যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও পরিবেশবান্ধব হয়। এ ছাড়াও তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার বিস্তার ঘটলে ব্যবসা বাড়বে, শিল্প আসবে ও কর্মসংস্থান তৈরি হবে। এ ছাড়াও এদিন সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ির প্রশংসাও করেন তিনি।

আরও পড়ুন: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?

শুভেন্দু অধিকারী বলেন, "সরকারি গণপরিবহণ ব্যবস্থাকে সঠিক ও সুন্দর করতে পারলে রাজ্য দ্রুত এগিয়ে যাবে। কেন্দ্রের সঙ্গে ঝগড়া না করে, সমন্বয় করে কাজ করলে পরিবহণ দফতরে উন্নয়নের গতি আনা যেতে পারে। একই সঙ্গে রাজ্যের বেহাল অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে গেলেও পরিবহন দফতর সহায়ক হতে পারে।"

এদিন মুখ্যমন্ত্রী একাধিক ক্ষেত্রে সিদ্ধান্ত কার্যকর করার জন্য নূন্যতম সময় ও অর্থের প্রয়োজনীয়তার কথাও বললেন। শুভেন্দু অধিকারী বলেন, "আমরা জোর দিয়েছি, কলকাতা সহ রাজ্যকে পরিবেশবান্ধব পরিবহন, অর্থাৎ CNG ও ইলেকট্রিক গাড়ি যাতে বেশি চালানো যায়, সেদিকে নজর দিয়েছি। কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রকের সঙ্গেও আমাদের কথা হয়েছে। আরও অনেক ইলেকট্রিক বাস নিয়ে আসব আমরা। তার ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্র।"

আরও পড়ুন: রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তবে, এই উন্নয়নের কর্মযজ্ঞ শুধুমাত্র কলকাতাতে হবে, এমন নয়; জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "এই রাজ্যে ৩ টে পরিবহন নিগম। তার এতগুলো ডিপোতে চার্জিং স্টেশন ও আনুষঙ্গিক পরিকাঠামো তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।"

এদিন মুখ্যমন্ত্রী চিংড়িহাটার মেট্রোর জটের কথাও বলেন, তিনি বলেন, "আপনারা জানেন, মেট্রোর চিংড়িহাটার জটের কথা। আগের সরকার যা ১৭ মাসেও মেটাতে পারেনি। বর্তমান সরকার কিন্তু ১৭ দিনেই মিটিয়ে দিয়েছি ছাড়াও কলকাতা মেট্রোর জোকা থেকে বিমানবন্দর লাইন সংযুক্তিকরণের পথে অনেকটা এগিয়ে গিয়েছে।"

এদিন তিনি রাজ্যের অধীনে মেট্রো চালানোর কথাও বলেন। তিনি বলেন, "কলকাতা মেট্রো যেমন রেল দেখছে, তার আরও সম্প্রসারণের প্রস্তাবও দিয়েছি। তবে, অন্য রাজ্যের মতো পরিবহন দফতরের অধীনে সিটি মেট্রো চালু করব আমরা। আমি মাননীয় মুখ্য সচিবকে বলব, বিশ্ব ব্যাঙ্ক বা হাডকোকে সঙ্গে নিয়ে প্রজেক্ট তৈরি করতে। প্রথমে আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িকে আমরা যুক্ত করতে চাই।"

এ ছাড়াও কোনা এক্সপ্রেসওয়ে বা সাঁতরাগাছির উপর চাপ কমাতেও বিশেষ ব্যবস্থার কথা বললেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, "পশ্চিমবঙ্গ ১৭ তম রাজ্য হিসাবে ওয়াটার মেট্রো চালাতে চলেছে। একই সঙ্গে সড়ক, রাজ্যের মেট্রো ও জলপথ; একসঙ্গে এুগিয়ে নিয়ে যেতে চাই। কোনা এক্সপ্রেস দিয়ে যে পণ্যবাহী গাড়ি আসে। জ্যাম হয়, দূষণ হয়। আমরা, গার্ডেনরিচ ও শিবপুর, সাঁকরাইলের মধ্যে রো রো (Roll-on/Roll-off) সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছি।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
Advertisement

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget