এক্সপ্লোর

Suvendu Adhikari: 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভাল, কিন্তু শেষটা খারাপ', কেন একথা বললেন শুভেন্দু?

Suvendu Adhikari on Doctors Protest: থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনকে নিশানা বিজেপির। শুভেন্দু অধিকারী বলেন, 'রাজ্যের জুনিয়র ডাক্তাররা মেধাযুক্ত'।

কলকাতা: কারও ছবি সন্দীপ ঘোষ ও অভীক দে-র সঙ্গে। তো কারও আবার ধৃত আশিস পাণ্ডের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করার পরই, তাদের সদস্যদের বিভিন্ন ছবি ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। সেই আবহেই এবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। 

থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনকে নিশানা বিজেপির। শুভেন্দু অধিকারী বলেন,  'রাজ্যের  জুনিয়র ডাক্তাররা মেধাযুক্ত। এঁরা কেউই ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পাননি। কিছু বাম এবং অতিবাম এঁদের আন্দোলনকে বিপথে চালিত করেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু ঘটেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভাল, কিন্তু শেষটা খারাপ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা ঠিক হয়নি, আমিও ভাল্ভাবে নেইনি। এটা মানুষ ভাল ভাবে নেয়নি। বিজেপিকে বাদ দিয়ে কোনও আন্দোলন সফল হতে পারে না।'                                               

উল্লেখ্য, প্রথমে স্বাস্থ্যভবনের সামনে লাগাতার আন্দোলন, এরপর মহামিছিল হোক বা অনশনমঞ্চ। কোনও রাজনৈতিক দলকে কাছে ঘেঁসতে দেননি জুনিয়র ডাক্তাররা। এহেন আন্দোলনকে বিপথে চালনা করার নেপথ্যে বাম-যোগ দেখছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। 

শুধু তাই নয়, শুভেন্দু এও বলেন, '২৭ অগাস্ট নবান্ন অভিযানে না গিয়ে ভুল করেছেন জুনিয়র ডাক্তাররা।' অন্যদিকে, তৃণমূলের লোকেরা ছদ্মবেশে ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন, এভাবেই আক্রমণ করেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন, হঠাৎ করে কেন থ্রেট কালচারে অভিযুক্তদের সংগঠন? নেপথ্যে কে? ভাইরাল ছবিতে বিতর্ক

এদিকে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিশানা করেছেন সুকান্ত মজুমদারও। বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, 'প্রাতিষ্ঠানিক অপরাধের বলি আর জি কর মেডিক্যালের চিকিৎসক। থ্রেট কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কীভাবে থ্রেট কালচারের অবসান ঘটাবেন? জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের তৃণমূল কংগ্রেস ডক্টর্স অ্যাসোসিয়েশন। জুনিয়র ডাক্তাররা চোকার্স, সেমি ফাইনালে উঠে হেরে যায়'।                                                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal News Live : 'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Abhishek Banerjee : বিদেশ থেকে নিজের চোখের ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বিদেশ থেকে নিজের চোখের ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Abhishek Banerjee:
Dilip Ghosh:
Akhil Giri:
Sumit Roy News: জমি দুর্নীতি মামলায় ধৃত সুমিত রায়ের মোবাইল ফোন কোথায়? জোর তল্লাশি CID-র
ED Raid: APM চিটফান্ড মামলায় কলকাতার ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget