এক্সপ্লোর

Suvendu On Shantiniketan : ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় শান্তিনিকেতন, আবেগপ্রবণ পোস্ট শুভেন্দুর

UNESCO World Heritage List : 'যেদিন এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি ইউনেস্কো করল,  সেই দিনটি বিশ্ববিদ্যালয়ের জন্যও বিশেষ, কারণ এদিনই বিশ্ববিদ্যালয়ের আচার্য, ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন' লিখলেন শুভেন্দু

কলকাতা : ইউনেস্কোর ( UNESCO ) ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে শান্তিনিকেতন ( Shantiniketan ) । ২০২১-এর ডিসেম্বরে কলকাতার দুর্গাপুজোকে Intangible Cultural Heritage'এর স্বীকৃতি দেয় ইউনেস্কো। বাংলার ঐতিহ্যের প্রতীক, শান্তিনিকেতনের মুকুটে যুক্ত হল নতুন স্বীকৃতির পালক , ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পেল শান্তিনিকেতন। এই খবর পেতেই, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। তারপরই সোশ্যাল মিডিয়ায় আনন্দ ভাগ করে নেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

তিনি লেখেন, শান্তিনিকেতনকে (s Gurudev Rabindranath Tagore's Santiniketan) ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া নিঃসন্দেহে অত্যন্ত গর্ব ও আনন্দের মুহূর্ত।রবিবারই  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘোষণা করে ইউনেস্কো। আর তারপরই তা নিয়ে এক্স-প্ল্যাটফর্মে লেখেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি লেখেন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে স্থান দেওয়া অত্যন্ত গর্বের ও আনন্দের মুহূর্ত। 

তিনি আরও লেখেন, রবীন্দ্রনাথ "বিশ্বভারতী"র প্রতিষ্ঠা করেছিলেন  প্রাচীন ভারতীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে । জ্ঞান প্রদানের লক্ষ্যে ।  শুভেন্দু আরও লেখেন কী আশ্বর্য সমাপতন, ভারত যখন "এক বিশ্ব, একটি পরিবার এবং একটি ভবিষ্যত" এর আদর্শের পথ দেখাচ্ছে, ঠিক সেই সময় ইউনেস্কো শান্তিনিকেতনকে এই স্বীকৃতি দিল।

 শুভেন্দু অধিকারীর দাবি, বিশ্বের দরবারে এই স্বীকৃতি অর্জনের জন্য কেন্দ্রীয় সরকার কঠোর পরিশ্রম করেছে। ২০২১ সালে, বিশ্বভারতী কর্তৃপক্ষের সহায়তায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা একটি নতুন ডসিয়ার ( dossier) তৈরি করা হয়েছিল, যা জমা দেওয়া হয়েছিল ইউনেস্কোর কাছে। এছাড়াও, যেদিন এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি ইউনেস্কো করল,  সেই দিনটি বিশ্ববিদ্যালয়ের জন্যও বিশেষ, কারণ এদিনই বিশ্ববিদ্যালয়ের আচার্য, ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। 

এই খবর পেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে এগিয়ে নিয়ে চলেছে যে শান্তিনিকেতন, সেই সাংস্কৃতিক ঐতিহ্য ইউনেস্কোর হেরিটেজ তালিকাভুক্ত হওয়ায় আনন্দিত। এটা সমগ্র দেশবাসীর কাছে গর্বের।

২০১০ সালে বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকা ভুক্ত করার জন্য আবেদন জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২১ সালের ২৬ অক্টোবর, UNESCO-এর ৭ সদস্যের প্রতিনিধি দল এসেছিলেন শান্তিনিকেতনে। সৌদি আরবে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে UNESCO সমাবেশ। সেখান মঞ্চ থেকেই এদিন রবি ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিল UNESCO. ২০২১-এর ডিসেম্বরে কলকাতার দুর্গাপুজোকে Intangible Cultural Heritage'এর স্বীকৃতি দেয় ইউনেস্কো। আর এবার শান্তিনিকেতনকে স্বীকৃতি দিল ইউনেস্কো।                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget