এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ওঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ফোঁস করছেন', TMC নেতাকে বিঁধে পোস্ট শুভেন্দুর

TMC News: একের পর এক তৃণমূলের জেলা নেতার মুখে হুমকি-হুঁশিয়ারি শোনা যাচ্ছে

কলকাতা : আর জি কর-কাণ্ডের প্রতিবাদে তোলপাড়ের মধ্যেই ফের হুমকি শাসক নেতার ! 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে ব্যক্তি কুৎসা করলে বাড়ির মা-বোনদের বিকৃত ছবি করে দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব।' এমনই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী অতীশ সরকার। তাঁর এহেন মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। এনিয়ে এবার এক্স হ্যান্ডেলে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ফোঁস করছেন' অশোকনগরের তৃণমূল নেতা, এমনই খোঁচা দিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের মা-বোনদের উদ্দেশে রেখেছেন প্রশ্ন। 'বাংলার মা বোনেরা শুনুন জানুন ভাবুন, কারা সরকার চালাচ্ছে। আপনারা কতটা নিরাপদ বোধ করছেন এই তৃণমূলীদের তত্ত্বাবধানে?' বলে পোস্ট করলেন শুভেন্দু।

 

ক্ষমতায় আসার পর বলেছিলেন 'বদলা নয় বদল চাই'। আর দিনকয়েক আগে ক্ষমতায় আসার প্রায় দেড় দশক পরে নিজের সেই অবস্থানেই বদল আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি বলেন, চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন। মমতা বলেছিলেন, "আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপ্রচার, চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরো সাপ তাঁর কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে নিষেধ করেছ, আমি কাউকে কামড়াই না। কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়, ঠাকুর বললেন শোন তোমাকে আমি কামড়াতে নিষেধ করেছি, তোমাকে আমি ফোঁস করতে নিষেধ করিনি, আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।"

তাঁর এই মন্তব্যের পর একের পর এক তৃণমূলের জেলা নেতার মুখে হুমকি-হুঁশিয়ারি শোনা যাচ্ছে। প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। ভাইরাল ভিডিওয় এমনই হুমকি দিতে শোনা গেছে অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী অতীশ সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা সামনে রেখে তৃণমূল নেতা প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন, 'আমরা ফোঁস করলে বাড়ি থেকে বেরোতে পারবেন তো?' তৃণমূল কাউন্সিলরের স্বামীর এই ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। 
 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget