এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগ, অনুমতি ছাড়া রিপোর্ট জমা নয়, নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: শুভেন্দুর কনভয়ের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ।

সৌভিক মজুমদার, আশাবুল হোসেন,কৃষ্ণেন্দু অধিকারী: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগ রয়েছে। সেই ঘটনায় অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না বলে এ বার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে ১৩ই জুন। 

শুভেন্দুর কনভয়ের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। কিন্তু আদালতের অনুমতি ব্যাতীত ওই মামলায় চূড়ান্ত রিপোর্ট দেওয়া যাবে না বলে বুধবার নির্দেশ দিলেন বিচারপতি মান্থা। শুধু তাই নয়, নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও নির্দেশ দিল আদালত।

তবে গোটা ঘটনায় রাজ্য সরকার তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে আদালত। মামলাটি যেহেতু বিচারাধীন বিষয়, তাই রাজ্য পুলিশ নোটিস পাঠালেও, তাতে সাড়া দেওয়ার প্রয়োজন নেই বলে এ দিন নির্দেশ দেন বিচারপতি মান্থা। 

গত ৪ মে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে, শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় শেখ ইশরাফিল খান নামে এক ব্য়ক্তির মৃত্য়ু হয় বলে অভিযোগ। তার পর দিন, চণ্ডীপুরে তৃণমূলের পার্টি অফিস থেকে মৃতদেহ নিয়ে মিছিল করেন তৃণমূল সাংসদ দোলা সেন, বিধায়ক সোহম চক্রবর্তী, বীরবাহা হাঁসদারা।

আরও পড়ুন: Calcutta High Court:তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ, জলপাইগুড়িতে দম্পতির রহস্যমৃত্যুতে SIT গঠনের ইঙ্গিত

সেই ঘটনায় চণ্ডীপুর থানায় এফআইআর দায়ের হয়। ঘটনার তদন্তভার হাতে নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ CID. এ নিয়ে রাজ্য় সরকারের কাছে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি CID-র থেকে কেস ডায়রিও তলব করেন বিচারপতি মান্থা। তার পর পরই গোটা ঘটনায় CBI তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। 

আদালতে শুভেন্দু অভিযোগ করেন যে, যে রাস্তা ধরে তাঁর কনভয় এগোচ্ছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য সরকার। যদিও রাজ্য সরকার দাবি করে যে, মাঝে মধ্যেই পাইলট কার-কে অতিক্রম করে বেরিয়ে যায় শুভেন্দুর কনভয়। এর পাল্টা ২৫ বছরের পুরনো পাইলট কার দেওয়া হয়েছে বলে শুভেন্দুর আইনজীবী অভিযোগ করেন।

গোটা ঘটনায় কনভয়ের গাড়ির চালক আনন্দকুমার পাণ্ডেকে গ্রেফতার করা হলেও, পরে জামিন পেয়ে যান তিনি। এ বার অনুমতি ছাড়া চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না বলে জানিয়ে দিল আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget