এক্সপ্লোর

Suvendu Adhikari: এবার বলতে হবে, নো ভোট টু মমতা: শুভেন্দু অধিকারী

West Bengal: "এরাজ্যে যেমন বাম শূন্য বিধানসভা হয়েছে, তৃণমূলও ভবিষ্য়তে শূন্য হবে।'' বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: 'মমতা-মোদি দুজনেরই একসঙ্গে বিরোধিতা করা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে লক্ষ্য ঠিক রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিরোধিতা করবেন, একইসঙ্গে মোদিকেও নিশানা করবেন, এটা হয় না।‘ এবার বলতে হবে, নো ভোট টু মমতা, মন্তব্য শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।              

কী বললেন শুভেন্দু অধিকারী?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শুভেন্দু বলেন, "যাঁরা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চান, নো ভোট টু মমতা। বিধানসভা নো ভোট টু বিজেপিও বলবেন, নিজের ভোটও চাইবেন, মমতা-মোদিকে গাল মন্দ করবেন এটা করে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে লক্ষ্য স্থির রাখতে হবে। বাম আমলে প্রাথমিক স্কুলের শিক্ষাকর্মী এবং কলেজের অশিক্ষক কর্মী নিয়োগে দলবাজি করেছেন। পার্টির ক্যাডারদের চাকরি দিয়েছেন। স্কুলের ম্যানেজিং কমিটির হাতে ছিল গ্রুপ সি এবং ডি-এর নিয়োগ। কলেজের নন –টিচিং নিয়োগ ছিল কলেজের গভর্নিং বডির হাতে। প্রাইমারির নিয়োগ ছিল DPSC-র হাতে। এই সুযোগ বামফ্রন্ট তখন নিয়েছিল। আমার জানা সিপিএমের এক হাজার হোল টাইমারদের বাড়ির লোককে চাকরি দেওয়া হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, "মূল মূল জায়গাতে বাম এবং তৃণমূলের মধ্যে কোনও প্রভেদ নেই। তাই দুজনের বক্তব্য একই হবে। এরাজ্যে যেমন বাম শূন্য বিধানসভা হয়েছে, তৃণমূলও ভবিষ্য়তে শূন্য হবে। ত্রিপুরাতে বিরোধী দলের তকমা হারিয়েছে সিপিএম।''                                   

গতকাল, বৃহস্পতিবার আদালতে ঢোকার সময়, একযোগে বিরোধীদের নাম করে আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্য়ায়। আর এর জেরেই রাজনৈতিক মহলে প্রশ্ন জোরাল হচ্ছে, বিরোধীদের একযোগে আক্রমণ করে কি পার্থ চট্টোপাধ্য়ায় কি আসলে বিরোধীদের অঘোষিত জোটের রাস্তা প্রশস্ত করে দিলেন? পঞ্চায়েত ভোটে কি নিচুতলায় আরও বেশি করে বিরোধীদের একজোট হওয়ার রদস যোগালেন? গ্রাম বাংলার আসন্ন ভোটে কি নিচুতলায় তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা হাত মেলাতে পারে? কার্যত 'সাগরিদিঘি মডেল' কি দেখা যেতে পারে পঞ্চায়েত ভোটে? গতকাল রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূলকে ভোট দেবে না। যে যেখানে শক্তিশালী তাঁকে ভোট দেবে।’’                        

আরও পড়ুন: East Midnapore: চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! কাঠগড়ায় শিক্ষক, মামলা দায়েরের অনুমতি আদালতের

সেরা শিরোনাম

Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Baranagar Woman Death: মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget