এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘যে গাছের ফল মিষ্টি, সেই গাছেই ইঁট পড়ে’, সুকান্তদের ছবিতে লাথি-জুতো নিয়ে বললেন শুভেন্দু

West Bengal BJP: বৃহস্পতিবার মুরলিধর সেন লেনের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ।

কলকাতা: জেলা থেকে কলকাতার বুকেও বিক্ষোভের আঁচ এসে পৌঁছেছে। বিজেপি-র সদর দফতরের বাইরে আছড়ে পড়েছে কর্মীদের বিক্ষোভ। নেতাদের ছবিতে লাথি-জুতো কিছুই বাদ যায়নি।  এই ঘটনায় যে অস্বস্তি বেড়েছে, তা স্বীকার করে নিয়েছেন দলীয় নেতৃত্বই। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে এবার অন্য কথা শোনা গেল। তাঁর দাবি, বাংলায় বিজেপি-ই ভবিষ্যৎ। তাই সকলে পদ চাইছেন। (West Bengal BJP) যদিও এ নিয়ে তাঁকে কটাক্ষ করেছে তৃণমূল।

লাগাতার বিক্ষোভে অস্বস্তি বিজেপি-র অন্দরে, তার মধ্যেই মিষ্টি ফলের তত্ত্ব শুভেন্দুর

বৃহস্পতিবার মুরলিধর  সেন লেনের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। সেখানে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্যদের ছবিতে এলোপাথাড়ি লাথি, জুতো মারা হয়। সরাসরি দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তোলেন বিক্ষুব্ধরা। মাঠে-ময়দানে কোথাও নেই, শুধু মুখে বড় বড় কথা বলে রাজ্য নেতৃত্বকে নিশানা করেন তাঁরা। 

এই ঘটনা যে দলের কাছে অস্বস্তিজনক, জানিয়ে দেন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। কিন্তু রবিবার শুভেন্দুর গলায় উল্টো সুর শোনা যায়। তিনি বলেন, "যে গাছে ভাল, মিষ্টি ফল হয়, সেই গাছেই বেশি ইট পড়ে। সবাই বুঝে গিয়েছেন, বিজেপিই বাংলার ভবিষ্যৎ। তাই পার্টি অফিসে এসে বলছেন, পদ দাও, পদ দাও। কেউ তৃণমূল বা সিপিএম-এর অফিসে যাচ্ছেন না। বোঝা যাচ্ছে, বাংলায় বিজেপিই মিষ্টি ফলের গাছ।"

আরও পড়ুন: Paschim Bardhaman: সুইডেনে ফ্ল্যাট থেকে উদ্ধার বঙ্গতনয়ার দেহ, কী ভাবে মৃত্যু? দুর্গাপুরের পড়ুয়ার পরিণতিতে গ্রেফতার ১

শুভেন্দুই এসব করাচ্ছেন, এখন আবার নজর ঘোরাতে চাইছেন, বললেন কুণাল

এ নিয়ে যদিও শুভেন্দুকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, "শুভেন্দু তো নিজে কোনও সংলাপও বলতে পারেন না। তৃণমূলের মধ্যে কোথাও সামান্য কিছু হলেও বড় বড় কথা বলেন। আর বিজেপি কর্মীরা নেতাদের ছবিতেই জুতো-লাথি মারছেন। শুভেন্দু এখন এসব বলছেন কারণ বিজেপি-র অন্দরেই অভিযোগ উঠছে যে, শুভেন্দুই নাকি এসব করিয়েছেন! সুকান্ত-দিলীপ ঘোষেদের কাছ থেকে শুভেন্দুর মতো দলবদলুরা ক্ষমতা ছিনতাই করতে চাইছেন। তাই ছবিতে জুতো, লাথি। শুভেন্দুই এসব করাচ্ছেন বলে বিজেপি-র ভিতর থেকেই অভিযোগ আসছে। এখন নজর ঘোরাতে এসব বলছেন শুভেন্দু।"

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী
Samik Bhattacharya News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget