এক্সপ্লোর

Suvendu Adhikari: গুজরাতে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা কেন্দ্রের, ‘বাংলাতেও চালু হয়ে গেল,‘ বললেন শুভেন্দু

CAA: সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। তার আগে ক্ষমতা ধরে রাখতে জোর ব্যস্ত নরেন্দ্র মোদি-অমিত শাহরা।

ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে চমক (Gujarat Assembly Elections 2023)। মেহসানা-আনন্দে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের শরণার্থী সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। এই অবস্থায়, এ’রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে ফের CAA’র জল্পনা উস্কে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জবাব দিয়েছে তৃণমূল ও কংগ্রেস (TMC)।

পঞ্চায়েত নির্বাচনের আগে জল্পনা উস্কে দিলেন শুভেন্দু!

ভোটমুখী গুজরাতে ‘নাগরিকত্ব’ নিয়ে বড়সড় রাজনৈতিক চাল দিল বিজেপি। আর তার প্রভাব এসে পড়ল বাংলায়? ফের উঠে গেল সেই প্রশ্ন, বাংলায় কবে চালু হবে CAA? 

সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। তার আগে ক্ষমতা ধরে রাখতে জোর ব্যস্ত নরেন্দ্র মোদি-অমিত শাহরা। এরই মধ্যে ব্রিজ ভেঙে পড়ায় অস্বস্তিতে প্রায় তিন দশক ধরে গুজরাতে ক্ষমতায় থাকা বিজেপি। 

আর এই আবহেই নতুন চমক মোদি সরকারের। বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান, এই তিন দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী, যাঁরা মেহসানা এবং আনন্দ-এই দু'টি জেলায় বসবাস করছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল মোদি সরকার।

আরও পড়ুন: Gujarat Assembly Elections 2022: মোরবি বিপর্যয়ে নয়া তাস মোদি-শাহের! পড়শি দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা

কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, মোদি সরকারের আমলে তৈরি নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA’তে নয়, ১৯৫৫-এর নাগরিকত্ব আইনের আওতায় এই নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করা হয়েছে। কারণ, CAA তৈরি হলেও, আজ অবধি আইন প্রণয়নই হয়নি। ফলে CAA কার্যকরও করা যায়নি। কিন্তু এই CAA-কে হাতিয়ার করেই লোকসভা থেকে বিধানসভা ভোট, পশ্চিমবঙ্গে বারবার ডিভিডেন্ট তুলেছে বিজেপি। মতুয়ারা ঢালাও ভোট দিয়েছে তাদের। 

কিন্তু তারপরও সিএএ এখনও কার্যকর না হওয়ায়, বারবার বিজেপি-কে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আর এবার ভোটমুখী গুজরাতে কেন্দ্রের নাগরিকত্ব প্রদানের পর এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে ফের CAA জল্পনা উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "এক যাত্রায় তো পৃথক ফল হয় না। গুজরাতে যখন কার্যকর হয়েছে, নিশ্চই রুল ফ্রেম করে ফেলেছে ভারত সরকার, আইন তো আগেই হয়ে গিয়েছিল, পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেল।"

নির্বাচনী চমক নাকি পাকা সিদ্ধান্ত!

কিন্তু এ নিয়ে কার্যত ভিন্ন সুর শোনা যাচ্ছে বিজেপিরই মতুয়া সম্প্রদায়ের বিধায়কের গলায়। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, "১৯৫৫ সালে পেলে পাক। কিন্তু সিএএ এখনও রুম ফ্রেম হয়নি। কবে হবে? ১৯৫৫ সালের দিতে হলে, এখন সিএএ কী দরকার ছিল?" এ নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। ভোট এলেই বিজেপি সিএএ দেখায় বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। তাঁর কথায়, "এই জিনিসই হয়েছিল ২০২১-এ, CAA, NRC নিয়ে এল, ভোট হয়ে গেল মোদি-দিদির লাভের গল্প হয়ে গেল আমরা হেরে গেলাম, আবার ২০২৪- CAA উঠবে বাংলায়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget