এক্সপ্লোর

Suvendu Adhikari: 'অপার বাড়িতে ৫১ কোটি মেলে, আমার বাড়ি থেকে...' ফের রাজ্যকে নিশানা শুভেন্দুর

Police Raids: কোলাঘাট, তমলুক থানার IC এবং OC-কে সাসপেন্ড করার দাবিও তুললেন।

কোলাঘাট: শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে পুলিশি হানা নিয়ে তরজা জারি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি বলে দাবি করেছে পুলিশ। সেই আবহে বঙ্গসফরে এসে বিরোধী দলনেতার পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরই ফের রাজ্য সরকারকে বিঁধলেন শুভেন্দু। তাঁর দাবি, বাড়িতে অস্ত্র, মাদক ঢুকিয়ে দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছিল পুলিশ। কোলাঘাট, তমলুক থানার IC এবং OC-কে সাসপেন্ড করার দাবিও তুললেন। (Suvendu Adhikari) 

এদিন এবিপি আনন্দের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "প্রতিহিংসার রাজনীতি। পার্থর যে বান্ধবী, অপার বাড়ি থেকে ৫১ কোটি পাওয়া যায়, আর খালিহাতে ফিরে যেতে হয় বিরোধী দলনেতার বাড়ি থেকে। Shame মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় ১৮ তারিখ SP নিখিল আগরওয়ালকে দায়িত্ব দিয়েছিলেন। শুক্রবার হাইকোর্টে শুনানি রয়েছে।" (Police Raids)

নাম উল্লেখ করে শুভেন্দু বলেন, "নির্বাচন কমিশনে সৌম্যদীপ ভট্টাচার্য, নিখিল আগরওয়াল এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানিয়েছি আমি। ভিডিও ফুটেজও দিয়েছি।" ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে শুভেন্দুর দাবি, এসব করে কিছু হবে না। যত এসব হবে, তত হারবে তৃণমূল। 

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: প্রথম বার নির্বাচনে কেউ, কেউ আবার পোড় খাওয়া, ষষ্ঠ দফায় ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদেরও

কলকাতা হাইকোর্ট এদিন তৃণমূল জমানার প্রায় ৫ লক্ষ OBC শংসাপত্র বাতিল করেছে। সেই প্রসঙ্গেও এদিন রাজ্যকেই দায়ী করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এর জন্য। সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে করতে গিয়েছিলেন। অসাংবিধানিক কাজ করলে উচ্চ আদালতকে হস্তক্ষেপ করতে হয়।" তবে তাঁর বাড়িতে তল্লাশি মমতার নির্দেশেই হয়েছে বলে এদিন দাবি করেন শুভেন্দু। যদিও তৃণমূলের প্রশ্ন, কিছু না থাকলে তল্লাশিতে এত গোঁসা কেন শুভেন্দুর?

পুলিশি অভিযানের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু এবং হিরণ। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ, অভিযোগ গেরুয়া শিবিরের দুই নেতার। তাঁদের মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।গতকাল কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। এর পর রাতভর পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে পুলিশি অভিযান চলে। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু-হিরণ। এ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
Sebaashray scam : 'সেবার' আড়ালে দুর্নীতি ও লোক ঠকানোর খেলা! 'সেবাশ্রয়ে'র ওষুধও..., এ কোন অভিযোগ ?
'সেবার' আড়ালে দুর্নীতি ও লোক ঠকানোর খেলা! 'সেবাশ্রয়ে'র ওষুধও..., এ কোন অভিযোগ ?
Ayushman Bharat: যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC News :চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন?আজই কি বিদ্রোহী শিবিরে কেষ্ট?
Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget