এক্সপ্লোর

Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'

BJP's Rally : একই রুটে ১৪ হাজার লোক নিয়ে তিরঙ্গা যাত্রার ঘোষণাও করেন তিনি।

কলকাতা : "চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন। এদের কী করতে হয় আমি জানি।" ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই রুটে ১৪ হাজার লোক নিয়ে তিরঙ্গা যাত্রার ঘোষণাও করেন তিনি।

কী বললেন মুখ্যমন্ত্রী ?

মুখ্যমন্ত্রী বলেন, "শুক্রবার দিন, বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না...শুক্রবার সব ছাড় আছে। ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি। মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনও সম্পর্ক নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না, শুক্রবার...শুক্রবার তো ওরা একটু করবে। তাই, আজ সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন। এদের কী করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি...আজ ৭ হাজার লোক জড়ো করেছিল...১৪ হাজার লোককে নিয়ে তিরঙ্গা যাত্রা করবে ওই রাস্তায়। আমি উত্তরবঙ্গে থাকব। উত্তর কলকাতায় তমোঘ্ন ঘোষ, তাপস রায়, রীতেশ তিওয়ারিদের নেতৃত্বে।"

প্রেক্ষাপট...

নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে ধর্মতলায় একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে কলেজ পড়ুয়া থেকে অভিভাবকদের বিক্ষোভ-মিছিল। আন্দোলনে যোগ দেন ককরোচ জনতা পার্টির পার্টির সদস্যরাও। আর বিক্ষোভ ঘিরে বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা।  

নিটের প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের সমর্থনে আন্দোলন-বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল কলকাতায়। বিক্ষোভের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য় করে ইট-জুতো-বোতল ছোড়া হয়। পাল্টা লাঠি উঁচিয়ে ছুটে যায় পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদা স্টেশন থেকে মিছিলে যোগ দেন হাজার হাজার কলেজ পড়ুয়া থেকে অভিভাবকরা। মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির পার্টির সদস্যরা।

মুখে মুখে স্লোগান। কালো মাথার ভিড়। মণীষীদের ছবি দেওয়া প্ল্য়াকার্ড...পোস্টার...ফুল হাতে বিশাল মিছিল। GET WELL SOON SYSTEM লেখা প্ল্য়াকার্ড ও ফুল হাতে মিছিলে হাজির হতেও দেখা যায়। এক আন্দোলনকারী ছাত্র বলেন, "আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছি। যেভাবে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের ওপর আক্রমণ করা হচ্ছে, অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং অগণতান্ত্রিক এনটিএ বাতিল করতে হবে। এই দাবিতে সারা রাজ্যজুড়ে, সারা দেশজুড়ে আন্দোলন হচ্ছে।" 

শিয়ালদা থেকে মিছিল শুরু করে মৌলালি এস এন ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছয় ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ। এরপর ডোরিনা ক্রসিং-এই বসে পড়েন আন্দোলনকারীরা। তার কিছুক্ষণ বাদেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget