এক্সপ্লোর

Suvendu Adhikari : 'আসল পরিবর্তন শুরু' মন্ত্রিসভার বৈঠকের পরই তাৎপর্যপূর্ণ পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দুর

'মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করলাম। আমাদের রাজ্যের গৌরব পুনরুদ্ধারের জন্য ৬টি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। '

কলকাতা : 'এটা জনগণের সরকার, আসল পরিবর্তন শুরু'। মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইনিংস শুরু করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে, সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে একটি ঘটনাবহুল প্রথম দিন।

আমরা প্রতিশ্রুতিকে কাজে রূপায়িত করেছি। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করলাম। আমাদের রাজ্যের গৌরব পুনরুদ্ধারের জন্য ৬টি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

১) আয়ুষ্মান ভারত: অবশেষে পশ্চিমবঙ্গের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের সুবিধা পাবেন।

২) সীমান্ত সুরক্ষা: সীমান্ত বেড়া দেওয়ার জন্য BSF-কে অবিলম্বে জমি হস্তান্তর নিশ্চিত করা হয়েছে, যা ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে।

৩) যুবশক্তির ক্ষমতায়ন: ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্য সরকারি চাকরিতে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হয়েছে, যাতে আগের জমানায় যাঁরা মূল্যবান সময় হারিয়েছেন, তাঁদের সহায়তা করা যায়।

৪) সাংবিধানিক রীতি পুনরায় প্রতিষ্ঠা: সরকারিভাবে 'ভারতীয় ন্যায় সংহিতা' (BNS) কার্যকর করা হয়েছে এবং সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জনগণনার সবুজ সংকেত দেওয়া হয়েছে।

৫) শহিদদের ন্যায়বিচার: পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করতে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, সেই ৩২১টি পরিবারের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি পূরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

৬) কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা দূর করা: PM বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, PM উজ্জ্বলা ৩-এর মতো কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো যাতে মসৃণভাবে রূপায়িত হতে পারে, তার পথ প্রশস্ত করা হয়েছে।

আমার শ্রদ্ধেয় সহকর্মী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডুদের  দফতর বণ্টন থেকে শুরু করে শীর্ষ আমলা ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক-বার্তা অত্যন্ত স্পষ্ট: এই সরকার 'জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার', আগের সরকারের মতো কোনও নির্দিষ্ট দলের সরকার নয়। 'আসল পরিবর্তন'-এর যুগ শুরু হল।  

বন্ধ হবে না কোনও চালু সামাজিক প্রকল্প। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে কার্যকর হল আয়ুষ্মান ভারত-সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প। সীমান্তে কাটল জমি-জট। সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হল ৫ বছর। 
 
সোমবার নবান্নয় মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ঘোষণা করেন, বন্ধ হবে না কোনও চালু সামাজিক প্রকল্প। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে কার্যকর হল আয়ুষ্মান ভারত-সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প। সীমান্তে কাটল জমি-জট। সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হল ৫ বছর।  এছাড়াও আর যা যা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী -  

১। চালু কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ নয় 
২। সীমান্তে কাঁটাতারের জন্য BSF-কে জমি হস্তান্তর
৩। রাজ্যে কার্যকর আয়ুষ্মান ভারত  
৪। আজ থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু 
৫। CRPC-IPC-র বদলে আজ থেকেই কার্যকর BNS
৬। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি
৭। কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন IAS, IPS-রা
৮। এবার থেকে রাজ্যে কার্যকর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প 
৯। নিহত বিজেপি কর্মীদের পরিবারকে সাহায্য  

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget