এক্সপ্লোর

Suvendu Adhikari : '১৪৪ ধারা ', আবার ধামাখালিতেই আটকে দেওয়া হল শুভেন্দুকে, সন্দেশখালি যেতে বাধা বৃন্দা কারাতকেও

Suvendu Adhikari Stopped At Dhamakhali : রাস্তায় বসে স্লোগান তুলতে থাকেন শুভেন্দু। সন্দেশখালির ঘটনার ধিক্কার দেন তিনি। প্রতিবাদ করেন রিপোর্টিং করাকালীন সাংবাদিকের গ্রেফতারির। 

শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, ধামাখালি :  সন্দেশখালি ( Sandeshkhali ) যাওয়ার পথে, ফের আটকানো হল শুভেন্দু অধিকারীকে। ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে এই নিয়ে তৃতীয়বার বাধা দেওয়া হল রাজ্যের বিরোধী দলনেতাকে ( Suvendu Adhikari ) । বাধা পেয়ে সেখানেই পথে বসে পড়েন শুভেন্দু। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, কাঁথি উত্তরের বিধায়ক সুমিতা সিংহ, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ও কালচিনির বিধায়ক বিশাল লামা, এই পাঁচ বিধায়ককে নিয়ে সন্দেশখালি যাওয়ার পথে, ধামাখালি ফেরিঘাট এলাকায় আটকে দেওয়া হয় শুভেন্দুকে।  সেখানেই রাস্তায় বসে স্লোগান তুলতে থাকেন শুভেন্দু। সন্দেশখালির ঘটনার ধিক্কার দেন তিনি। প্রতিবাদ করেন রিপোর্টিং করাকালীন সাংবাদিকের গ্রেফতারির। 

গতকাল সন্দেশখালি ২ নম্বর ব্লকের ১৫টি জায়গায় ১৪৪ ধারা জারির ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। আজ সকাল ৯টা থেকে সন্দেশখালির ১২টি জায়গায় ফের ১৪৪ ধারা জারি করা হয়।  শুভেন্দু অধিকারী যাওয়ার আগে আজ সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত-সহ ১২টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্দেশখালির ১৫টি জায়গায় ১৪৪ ধারা জারির নির্দেশে গতকাল স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ওই স্থগিতাদেশ আগের নির্দেশিকার প্রেক্ষিতে দেওয়া হয়েছে বলে জানিয়ে এদিন সকাল ৯টা থেকে ফের ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, ভোলাখালি ঘাট, সন্দেশখালি ঘাট, পাত্রপাড়া, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, কোরাকাঠি গ্রাম পঞ্চায়েতের ধুচনিখালি বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের সিতুলিয়া বাজার, খুলনা বাজার, হাটগাছা বাজার, বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট এবং জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় জারি হয়েছে ১৪৪ ধারা। 

এর আগে দু’বার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্য প্রশাসনের বাধায় তা সম্ভব হয়নি। এবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালিতে যাচ্ছিলেন শুভেন্দু। এবারও তাঁকে আটকাতে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু জানান, আদালত নির্দেশ দিলে তক্ষণাৎ ফিরে আসবেন। কিন্তু পুলিশ আটকালে কলকাতায় ফিরে সরাসরি হাজির হবেন হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দর এজলাসে। এর আগে ১২ ফেব্রুয়ারি বিধানসভা থেকে বাসে করে বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু। সায়েন্স সিটির কাছেই তাঁদের আটকে দেওয়া হয়।

এর আগে সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে আটকানো হল সিপিএম নেত্রী বৃন্দা কারাতকে। গণতান্ত্রিক মহিলা সমিতির চারজন প্রতিনিধি নিয়ে যেতে চান সিপিএম পলিটব্যুরো সদস্য। তিনি গেলে লোক জড়ো হতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে সিপিএমের প্রতিনিধিদলকে আটকে দেয় পুলিশ। তৃণমূল যেন-তেন-প্রকারেণ বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন, দাবি করেন বৃন্দা কারাত।  

আরও পড়ুন : আধার বাতিল যাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য, বিশেষ পোর্টালের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget