এক্সপ্লোর

Mamata Banerjee:আধার বাতিল যাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য, বিশেষ পোর্টালের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Aadhaar Card Cancel: রাজ্যের একাধিক জায়গায় আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে গিয়েছে। যা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সাধারণ মানুষের মনে। তাই এবার বিকল্প আধারের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে আধার কার্ড (Aadhaar Card) বাতিল নিয়ে তোলপাড় রাজ্য। এই আবহে এবার আধার কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন বিকল্প আধার কার্ডের ব্যবস্থা করবে রাজ্য সরকার। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,  'যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। আধার কার্ড বাতিল করে দিলে, রাজ্যের পোর্টালে অভিযোগ জানান।'

আধার কার্ড নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর: জেলায় জেলায় আধার কার্ড বাতিলের অভিযোগ। যা নিয়ে এবার কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, 'সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। সব জেলায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে।ইচ্ছে মতো আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বাংলায় রোজ কেন্দ্র থেকে কমিটি আসে, চোপড়ায় কোনও কমিটি গেছে? রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। আধার কার্ড বাতিল করে দিলে, রাজ্যের পোর্টালে অভিযোগ জানান। '

কেন এত আধার কার্ড বাতিল? প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'আধার বাতিলের নেপথ্যে এনআরসি। মানুষকে বঞ্চিত হতে দেব না, যা যা করার আমরা করব। আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছেন, মানুষকে বঞ্চিত করার চেষ্টা। মানুষকে বঞ্চিত করলে, আপনাদের আঁধারে ফেলে দেবে। আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, সরকারি সব সুযোগ-সুবিধা মিলবে। এই গা-জোয়ারি আমরা মানি না, প্রধানমন্ত্রীকে চিঠি দেব। এটা অসম, উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা বাংলা। এখানে এনআরসি, ডিটেনশন কার্ড করতে দেব না। পাশাপাশি প্রয়োজনে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আধার কার্ড বাতিল হলে কেন বিজেপির পার্টি অফিসে জানাতে হবে?। সরকারকে জানাবে না তো আর কাকে জানাবে? প্রয়োজনে আধার কার্ড বাতিল নিয়ে আইনি সহায়তা নেব। ভয়ের কোনও কারণ নেই, বাংলার মানুষের অধিকার আমি রক্ষা করব। সোজা আঙুলে কাজ না হলে, মানুষের স্বার্থে আমরা আঙুল বাঁকা করতেও রাজি। এভাবে গুন্ডামি করে ভোটে জেতা যায় না।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: New Bus Service: আরও মসৃণ কোচবিহার থেকে কলকাতার পথ, নতুন বাস পরিষেবার সূচনা

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget