এক্সপ্লোর

Suvendu Adhikari: 'কামদুনি না হয়ে যায়! কৃতিত্ব নিতে এত তাড়াহুড়ো কেন?', কুলতলিকাণ্ডে ফাঁসির সাজা নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর

Kultali Incident: কুলতলিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় ২৫ দিনের মধ্যে চার্জশিট দিয়েছে পুলিশ।

কলকাতা: কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণার পর পুলিশের ভূমিকার প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে এবার কামদুনি মামলার প্রসঙ্গ টেনে তাঁকে পাল্টা আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফল্যের ভাগ নিতে মুখ্যমন্ত্রী এত তাড়াহুড়ো করছেন কেন, প্রশ্ন শুভেন্দুর। (Suvendu Adhikari)

কুলতলিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় ২৫ দিনের মধ্যে চার্জশিট দিয়েছে পুলিশ। সাজা ঘোষণা হয়েছে ৬২ দিনের মাথায়। দু'মাসের মাথায় আদালত সাজা ঘোষণা করায়, পুলিশকে কৃতিত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমাদের সমাজে ধর্ষকদের কোনও স্থান নেই। এই মামলায় তদন্তের প্রতি দায়বদ্ধ থাকার জন্য পুলিশের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ। প্রত্যেক ধর্ষক কঠোরতম শাস্তি এবং মৃত্যুদণ্ডের যোগ্য। এই জঘন্য সামাজিক ব্যাধি দূর করতে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের'। (Kultali Incident)

কুলতলিকাণ্ডের সেই রায়কে হাতিয়ার করে এবার মমতাকে নিশানা করলেন শুভেন্দু।  মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ তিনি লেখেন, 'আশা করছি, রাজ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে জঘন্য অপরাধের ক্ষেত্রে এই ব্যতিক্রমী ঘটনাই নিয়মে পরিণত হবে। যাই হোক, মুখ্যমন্ত্রী কৃতিত্ব নিতে এত তাড়াহুড়ো করছেন কেন? ১০ বছর অপেক্ষা করুন, দেখুন, দোষীর ফাঁসি হয়, না কি কামদুনি মামলার আসামিদের মতো খালাস পেয়ে যায়'।

কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ-খুনের প্রসঙ্গ টেনে শুভেন্দু আরও লেখেন, 'ওই ঘটনায় ছ'জনকে সাজা দিয়েছিল নিম্ন আদালত। তাদের মধ্যে তিন জনের ফাঁসির সাজা হয়েছিল। ওই মামলায় হাইকোর্টে রাজ্যের হয়ে ১৪ জন আইনজীবীর লড়াই করার কথা ছিল। কিন্তু হয় তাঁরা মামলা লড়তে অস্বীকার করেছেন, না হলে আইনজীবী বদলে দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ে উল্লেখ, এই ঘটনায় ষড়যন্ত্রের বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। এর পর ফাঁসির সাজা পাওয়া তিন জনের মধ্যে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং একজন খালাস পায়। বাকি তিন আসামি ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত, শুধুমাত্র তথ্যপ্রমাণ লোপাটে তারা দোষী সাব্য়স্ত হয়'।

বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু লেখেন, 'হাইকোর্টের রায়ের পর যারা জেল থেকে মুক্তি পেয়েছে, তারা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিচ্ছে, পুলিশি নিরাপত্তা পাচ্ছে। আশঙ্কা করছি, এই মামলাও কামদুনির পথে হাঁটতে চলেছে। যার ফলে দোষী মুক্তি পেয়ে যেতে পারে। তাই নিজেদের পিঠ চাপড়ানো আর কৃতিত্ব দাবি করার আগে অপেক্ষা করি'।

আর কি কর কাণ্ডে যখন উত্তাল শহর, সেই আবহেই গত ৪ অক্টোবর দুপুরে টিউশন পড়তে গিয়ে, আর বাড়ি ফেরেনি কুলতলির ন'বছরের বালিকা।
রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ধানখেত থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ৫ অক্টোবর ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গ্রেফতার করে পুলিশ। ৭ অক্টোবর নাবালিকা ধর্ষণ-খুনের তদন্তে সিট গঠন করা হয়। ৩০ অক্টোবর ঘটনার মাত্র ২৫ দিনের মাথায় চার্জশিট পেশ করে পুলিশ।
৬২ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনায় আদালত।

সেরা শিরোনাম

Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live
India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget