এক্সপ্লোর

Sunita Williams: নয় নয় করে ছ'মাস পার, এখনও মহাকাশে আটকে সুনীতা, বিপত্তি এড়াতে নয়া উদ্যোগ NASA-র

NASA News: যে Boeing Starliner মহাকাশযানে চেপে রওনা দেন সুনীতা এবং ব্যারি, যত নষ্টের গোড়া সেটিই।

নয়াদিল্লি: গিয়েছিলেন আট দিনের অভিযানে। নয় নয় করে ছ'মাস পার হয়ে গেল। এখনও মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়াম এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ৫ জুন পৃথিবী থেকে রওনা দিয়েছিলেন। ৬ জুন পৌঁছন গন্তব্যে। ফেরার অপেক্ষায় কেটে গেল ছ'-ছ'টি মাস। (Sunita Williams)

যে Boeing Starliner মহাকাশযানে চেপে রওনা দেন সুনীতা এবং ব্যারি, যত নষ্টের গোড়া সেটিই। সেই সঙ্গে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র ভূমিকাও প্রশ্নের মুখে। কারণ উৎক্ষেপণের আগে থেকেই মহাকাশযানটিতে বার বার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অভিযান পিছোতেও হয়। যাও বা রওনা দেন তাতে চেপে, মহাকাশে গিয়েও নতুন করে গোলযোগ দেখা দেয় মহাকাশযানটিতে। ফেল সেই মহাকাশযানে চাপিয়ে আর সুনীতা ও ব্যারিকে পৃথিবীতে ফেরানোর ঝুঁকি নেওয়া যায়নি। (NASA News)

এমন পরিস্থিতিতে ইলন মাস্কের সংস্থা SpaceX-এর দ্বারস্থ হয়েছে NASA. SpaceX-এর মহাকাশযানে চাপিয়েই সুনীতা এবং ব্যারিকে দেশে ফেরানোর কথা। কিন্তু আগামী বছর ফেব্রুয়ারি মাসের আগে তা সম্ভব নয় কোনও ভাবেই। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। আগের তুলনায় চেহারা ভেঙে গিয়েছে বলে দেখা গিয়েছে ছবিতে। যদিও সুস্থ আছেন বলেই জানিয়েছেন সুনীতা এবং ব্যারি। পৃথিবীতে তাঁদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনে চলছেন শুভাকাঙ্খীরা। 

এমন পরিস্থিতিতে NASA-ও ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেছে। আগামী দিনে মহাকাশযান অভিযানে গিয়ে যদি সুনীতা এবং ব্যারির মত বিপদে পড়েন অন্য কেউ, তার জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে NASA. South Pole Safety Challenge প্রকল্পের সূচনা করেছে তারা। নতুন করে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা চলছে। চাঁদের বন্ধুর ও প্রতিকূল দক্ষিণ মেরুতেই অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। সেখানে এমন বিপদ দেখা দিলে যাতে নভোশ্চরদের নিরাপদে ফিরিয়ে আনা যায়, তার জন্য জীবনদায়ী কৌশল, নকশা চাইছে NASA. 

২০২৬ সাল নাগার Artemis অভিযানের আওতায় চাঁদের দক্ষিণ মেরুতে নভোশ্চরদের পাঠানোর পরিকল্পনা রয়েছে NASA-র। ওই অভিযানে নিরাপদে নভোশ্চরদের উদ্ধার করার জন্য উন্নত প্রযুক্তি এবং নকশা চাইছে তারা। যাঁদের নকশা পছন্দ হবে, তাঁরা ২০০০০ ডলার পুরস্কার পাবেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭ লক্ষ টাকা। HeroX পোর্টালে গিয়ে ২০২৫ সালের ২৩ জানুয়ারির মধ্যে নকশা জমা দেওয়া যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget