এক্সপ্লোর

Suvendu Adhikari: 'হুমায়ুন কবীরের ভাষা তো মহম্মদ আলি জিন্নাদের মতো, এ তো হুঙ্কার, চ্যালেঞ্জ', সুর চড়ালেন শুভেন্দু

Murshidabad News: গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরের বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক।

কলকাতা : 'নামকরণে আমাদের আপত্তি আছে।' মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে ফের একবার বললেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে নিজের যুক্তিও ব্যাখ্যা করেন বিরোধী দলনেতা। এর পাশাপাশি নিশানা করলেন হুমায়ুন কবীরকে। তাঁর উদ্দেশে বললেন, "হুমায়ুন কবীরের ভাষা তো ঠিক মহম্মদ আলি জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে।" গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরের বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক।

এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, "ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলে অবস্থান স্পষ্ট করেছেন। আমিও বলেছি, নামকরণে আমাদের আপত্তি আছে। কিন্তু, এই যে সরকারি মদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হল, মোঘল-পাঠান-হানাদারদের নামে...বাবর একজন ধর্ষণকারী ছিলেন, লুঠেরা ছিলেন। তিনি ভারতের কেউ ছিলেন না। তিনি ভারত দখল করতে এসেছিলেন। ভারতের মন্দিরগুলো ভেঙে-গুঁড়িয়ে, আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন। ভারত থেকে লুঠে নিয়ে ভারতের সোনা-হীরে-মণি-মাণিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন। তাঁর নামকরণে আমাদের প্রত্যেকের আপত্তি রয়েছে। আমাদের সেই আপত্তি আছে। কিন্তু, যে ধর্মীয় উন্মাদনা, পরোক্ষভাবে-প্রত্যক্ষভাবে পুলিশ-প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে। টাটা সংগ্রহ হয়েছে। এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফালন তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে। এটি প্রতীকী কোনও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার কোনও উদ্যোগ নয়। আমরা আবারও বলি, মন্দির-মসজিদ-গির্জা-গুরুদোয়ারা তৈরি করুন। বৈধভাবে করুন। নিজেদের জায়গায় করুন। নিজেদের সম্প্রদায়ের লোকেরা অর্থ জোগাড় করে করুন। কিন্তু, এই যে একটা আস্ফালন...বাবরের নামে করব, কিছু করতে পারবে না...আমরা করব, করে দেখাব। মাইক বাজাব, লক্ষ লোকের জমায়েত করব...অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই...। সরস্বতী পুজো যোগমায়া দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে। আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাতে ৯টার পর গিয়ে গলির মধ্যে করতে হয় হাইকোর্টের অর্ডারে, কলকাতা পুলিশের আপত্তিতে। মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়। আর মমতা বন্দ্যোপাধ্য়ায় একচোখ বন্ধ করে ওখানে এগুলোর অনুমতি দিলেন। এটা মৌলবাদীদের আস্ফালন। এবং টাকা গোনা বলুন, টাকা সংগ্রহ করা বলুন।"

তাঁর সংযোজন, "কাল গীতপাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আর একটি সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থ দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে, এটা ধর্মীয় সহাবস্থান বলে না। এই যে হুমায়ুন কবীরের ভাষা এটা তো ঠিক সোহরাবুর্দি, মহম্মদ আলি জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে। এ তো হুঙ্কার, চ্যালেঞ্জ। এবং মাংস খাইয়ে করব। কী বলতে চাইছেন, সমঝদারো কা তো ঈশারাই কাফি হ্যায়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
IMD Weather Update : আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র
আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget