এক্সপ্লোর

Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় আর কারা ? জুন মাসের শুরুতেই সম্প্রসারণ

এরপর আর কারা কারা মন্ত্রী হবেন, কোন দফতর কার অধীনে যাবে, তাই নিয়ে চলছে জল্পনা। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : গত ৯ মে। ঐতিহাসিক ব্রিগেডে, ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। এরপর আর কারা কারা মন্ত্রী হবেন, কোন দফতর কার অধীনে যাবে, তাই নিয়ে চলছে জল্পনা। 

জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। ১ বা ২ জুন মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে।  সূত্রের খবর, অধিকাংশ গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তুলে দেওয়া হবে মন্ত্রীদের হাতে। ইতিমধ্য়েই মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম প্রায় চূড়ান্ত, খবর সূত্রের। দিল্লিতে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভা নিয়ে কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রের।  

এর আগে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর পরেই, মন্ত্রী হিসেবে শপথ নেন ৫ জন। একজন উত্তরবঙ্গের, বাকি চার জন দক্ষিণবঙ্গের।  এই পাঁচ মন্ত্রীর মধ্যে একজন আদিবাসী মুখ, একজন OBC মুখ, একজন মতুয়া মুখ, একজন রাজবংশী মুখ, একজন মহিলা। এদিন শপথ নেন খড়গপুর সদরের জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শপথ নেন আসানসোল দক্ষিণের জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও। মন্ত্রিসভার সদস্য হিসাবে এদিন শপথ নেন নিশীথ প্রামাণিক। মতুয়া অধ্যুষিত বনগাঁ উত্তর থেকে জয়ী হয়েছেন অশোক কীর্তনিয়া।  তিনিও মন্ত্রী হিসেবে শপথ নেন ৯ মে। বাঁকুড়ার রানিবাঁধ থেকে জয়ী ক্ষুদিরাম  টুডুও এদিন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নেন।

২০২৬ এ অঙ্গ-কলিঙ্গের পর এবার বঙ্গেও গেরুয়া ঝড় ওঠে । আর তাতেই ধরাশায়ী হয় তৃণমূলের যত মহীরুহ! পরাজিত হন তৃণমূলের একের পর এক হেভিওয়েট মন্ত্রী-সান্ত্রী। হারের মুখ দেখতে হয় তৃণমূলের রথী-মহারথীদের। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহলের পাশাপাশি কলকাতাতেও মহাপতন হয় তৃণমূলের। দু-হাজার ছাব্বিশে, রেকর্ড দুশো ছাব্বিশটি আসন জেতার দাবি করেছিল যে তৃণমূল, তাদের ভোটের ফল বেরনোর পর দুই অঙ্কতেই সীমাবদ্ধ থাকতে হয়। পনেরো বছরেই কার্যত ঝরে যায় ঘাসফুল। চারদিকে ফুটেছে  পদ্মফুল। নরেন্দ্র মোদি এবং অমিত শাহর বিজয়রথের সামনে কার্যত চূর্ণ হয়ে গেল তৃণমূলের দর্প।

বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভায় আর কারা থাকেন, এখন সেদিকেই নজর সকলের।                             

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Advertisement

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget