এক্সপ্লোর

Suvendu Adhikari: "ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন...", অভিষেককে 'প্রতিষ্ঠিত চোর' কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

CM Suvendu Adhikari: "ভোটে লড়ুন, কোথায় থাকবেন, দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ - কী বলেছিলেন? DJ বাজাবেন?"

Suvendu Adhikari Slams Abhishek Banerjee: গত ১৫ বছর ধরে রাজত্ব করা তৃণমূলের (TMC) জমানার ইতি হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের দরুন বিজেপি সরকার গড়ার পর থেকেই কিছুটা হলেও 'ব্যাকফুট'-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের দ্বারা মাঝেমধ্যেই আক্রমণের ফলায় বিদ্ধ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি 'কালীঘাট তৃণমূল'-এর অনেক নেতাই তাঁর সমালোচনায় সরব। এমতাবস্থায় আজ বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের DJ মন্তব্য নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। DJ মামলায় বেশ বেগে পেতে হচ্ছে তাঁকে। আর আজ তাঁর সেই DJ বাজানো মন্তব্য নিয়েই বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বললেন, "ভোটে লড়ুন, কোথায় থাকবেন, দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ - কী বলেছিলেন? DJ বাজাবেন? ৪ তারিখে অমিত শাহ (Amit Shah) যেন রাজ্যে থাকে... DJ বাজিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে এখনও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হিরো কায়দায় ২০০০ লোকের সামনে হাত নাড়তে নাড়তে..."। সুর চড়িয়ে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ, "প্রতিষ্ঠিত চোর, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন, ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন, ডায়মন্ড হারবারে লড়ুন। ৪০ শতাংশ মুসলিম ভোট আছে। তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন, তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই শওকত, পুষ্পার থেকেও খারাপ হবে।" 

এখানেই শেষ নয়, বিধানসভায় আজ একের পর এক ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর নিশানায় বিগত রাজ্য সরকার। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, "পুলিশকে কোথায় নিয়ে গিয়েছিলেন? এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না, আমার দায়িত্ব। আমি আজকে বলছি, ফলতা তো প্যাহলে ঝাঁকি হ্যায়, রেজিনগর-নন্দীগ্রাম বাকি হ্যায়।" 

আজ শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নয়, নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চড়া সুরে তিনি বলেন, "আর একজন বলছেন আমি ফিরে আসব। সবাই গদ্দার। সব চোরেরা নাকি ওদিকে চলে গেছে। ভাবতে পারেন কী রুচি! আপনি এত বড় নেত্রী - মিত্র ইন্সটিটিউশনের ৪টি বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না। আপনি নাকি জননেত্রী! একটা সময় ছিলেন, যখন অটলজী আপনাকে আশীর্বাদ করেছিলেন।" 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget