এক্সপ্লোর

Jagdeep Dhankhar: রামপুরহাটকাণ্ড নিয়ে কথা না বলা অগণতান্ত্রিক, সরব রাজ্যপাল

Suvendu Adkhilari Visits Raj Bhavan: গদীপ ধনকড় এই প্রেক্ষিতে একটি টুইটও করেন। তিনি বলেন, "বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধীদের প্রতিনিধিদল এবং বরখাস্ত বিধায়করা এসেছেন।"

কলকাতা: সময় যত এগোচ্ছে রামপুরহাটের (Rampurhat) হত্যাকাণ্ড নিয়ে ততই উত্তাপ বাড়ছে রাজ্যে। এদিন বগটুইকাণ্ড এবং বিধানসভায় বিশৃঙ্খলা নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। আগুনে ঘর-বাড়ি পুড়ে ছারখার, জীবন্ত পুড়ে শেষ হয়ে গিয়েছে আটটি প্রাণ। এর মধ্যে এক সপ্তাহ ধরে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। সেই লড়াইয়ে আজ হেরে গেলেন নাজিমা বিবি। আর এই ঘটনা নিয়েই ফের সরব হলেন রাজ্যপাল। 

রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। অমিত শাহের (Amit Shah) বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এদিকে, বিধানসভায় হাতাহাতির পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে যায় বিজেপির প্রতিনিধি দল। 

এদিন জগদীপ ধনকড় এই প্রেক্ষিতে একটি টুইটও করেন। তিনি বলেন, "বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধীদের প্রতিনিধিদল এবং বরখাস্ত বিধায়করা এসেছেন। বিধানসভার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রামপুরহাটের ঘটনা নিয়ে আলচনা না করা অগণতান্ত্রিক।" 

সোমবার বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় ধুন্ধুমারকাণ্ড। তৃণমূল-বিজেপির বিধায়কদের হাতাহাতিতে আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। দু’পক্ষের মহিলা বিধায়করাই, পরস্পরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। কার্যত নজিরবিহীন ঘটনা। 

বিধানসভা চলছে, অথচ রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করেছেন মুখ্যমন্ত্রী? একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করেন শুভেন্দু। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আলোচনার জন্য আপনারা কোনও নোটিস দেননি। আর, অধিবেশনের শুরু থেকে প্রতিদিনই আপনারা চিত্‍কার-চেঁচামেচি করে ওয়াকআউট করছেন। অধিবেশনের শেষ দিনে, কেন এই কথা বলছেন? এরপরই, বিজেপির আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget