এক্সপ্লোর

Presidential Election 2022: যশবন্ত সিনহাকে ভোট দিতে চান দিব্যেন্দু অধিকারী! তমলুকের সাংসদকে তোপ কুণালের

Dibyendu Adhikari: শুভেন্দু অধিকারীর ভাই ও তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হাকেই ভোট দেবেন বলে ঘোষণা করলেন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) দিল্লিতে গিয়ে যশবন্ত সিনহাকে ভোট দিতে চান শুভেন্দুর (Suvendu Adhikari) ভাই দিব্যেন্দু অধিকারী। জল্পনা বাড়িয়ে দাবি তমলুকের সাংসদের। ভোট দিতে চাইলে বিধানসভায় আসুন, কাঁথিতে তৃণমূলের সভায় আসুন, পাল্টা কুণাল।

যশবন্ত সিনহাকে ভোট দিতে চান দিব্যেন্দু অধিকারী: সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হা। রাষ্ট্রপতি ভোটে লড়ার জন্য, যিনি তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষরা যখন জল্পনা বাড়িয়ে দাবি করছেন, তৃণমূলের অনেকেও এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভোট দেবেন, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর ভাই ও তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হাকেই ভোট দেবেন বলে ঘোষণা করলেন।

তৃণমূল দলের সমস্ত বিধায়ক ও সাংসদদের বিধানসভায় ভোট দেওয়ার নির্দেশ দিয়েছে। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অবশ্য ভোট দেবেন দিল্লি গিয়ে। তমলুকের তৃণমূল সাংসদের কথায় “দল আমাকে কোনওভাবে বলেনি যে আমাকে কলকাতায় ভোট দিতে হবে। আর যদি কলকাতায় ভোট দিতেই হয় ভারতের নির্বাচন কমিশনারকে জানাতে হয় ১০ দিন আগে যে আমি কলকাতায় ভোট দেব। দল সেই মর্মে আমাকে কিছু জানায়নি।’’ তাঁকে প্রশ্ন করা হয় দল মানে তৃণমূল? দিব্যেন্দু অধিকারী জানান, “অবশ্যই। আর দ্বিতীয়কথা আমার বাবার বয়স ৮৩। তাঁকে এখনও ডাক্তার যাওয়ার জন্য অনুমতি। উনি যদি যান, তাহলে আমাকে সঙ্গে যেতে হবে।’’

দিব্যেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষাপটে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ট্যুইটারে লেখেন, “শুনলাম, তৃণমূল থেকে থেকে নির্বাচিত কোনও MP বলেছেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিন্হাকেই ভোট দেবেন। কিন্তু দিল্লি গিয়ে গোপন ব্যালটে দেবেন। তিনি বরং ১৭ তারিখ কাঁথিতে, ২১ জুলাইয়ের কর্মসূচির সমর্থনে দলের সভায় আসুন এবং পরদিন দলের সিদ্ধান্ত মেনে কলকাতায় ভোট দিন। না হলে বুঝব মিথ্যা।’’

২০১৯-এর ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন অধিকারী বাড়ির মেজ ছেলে শুভেন্দু অধিকারী। কয়েকদিন পরে তাঁর ছোট ভাই ও কাঁথির প্রাক্তন পুরপ্রধান সৌম্যেন্দু অধিকারীও আনুষ্ঠানিকভাবে গেরুয়া ব্রিগেডে নাম লেখান। পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহর সভামঞ্চে দেখা যায় কাঁথির সাংসদ শিশির অধিকারীকে। কিন্তু তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে এখনও বিজেপির কোন কর্মসূচিতে যেমন দেখা যায়নি, তেমনই সাম্প্রতিককালে তৃণমূলেরও কর্মসূচিতে থাকেননি তিনি। এরই মধ্যে কাঁথিতে বাতিস্তম্ভ লাগানোয় দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।কাঁথিতে শ্মশান কেলেঙ্কারির অভিযোগেও অধিকারী পরিবারের একাংশের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। দলত্যাগ বিরোধী আইনে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষের কাছে দরবার করেছে তৃণমূল। আর এই প্রেক্ষাপটেই দিব্যেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ ঘোষণা, তিনি ভোট দেবেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হাকেই, তবে দিল্লিতে।

আরও পড়ুন: Kolkata News: কলকাতা রেলস্টেশনের কাছে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার এক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
NEET Delhi Protest : NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live: মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর,
মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর, "প্রকাশ্য সমাবেশে এসে ক্ষমা চা, বল ভুল হয়েছে"

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget